প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বোন আর ওর life partner এর কথা।
প্রথমেই বলি,এঁরা দুজনেই গোলু মোলু। কেউ কারোর থেকে কম নয়। তবে, একসাথে মানায় দুজনকেই।
যাইহোক আমার বোন আমার কাছে প্রচুর বকা খেয়েছে শুধুমাত্র এই একটি ব্যাপারে। না জেনে বুঝে অনেক ভুল সিদ্ধান্ত নিত, আসলে বয়সটাও অনেক কম ছিল। তবে vicky র ব্যাপারে ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এটা আমি প্রথমদিন vicky র সাথে কথা বলেই বুঝেছিলাম। সেদিন আমি vicky কেও বলেছিলাম -"যে আমার বোনের উপর আমার বিশ্বাস নেই। কারণ এমন ছেলেমানুষী ও আগেও করেছে। তাই তোর ব্যাপারে ও কতটা serious আমি জানিনা।"
যাইহোক, এখন vicky র কথা বলি, ওর ভালো নাম bishal Majumder.ওর বাড়ি আশোকনগর, ওরা দুই ভাই। বাড়িতে মা, দাদু,দিদা, আর ওর ভাই থাকে। ওর বাবা বেশ কয়েকবছর আগেই গত হয়েছেন। Vicky নিজে hotel management নিয়ে পড়াশুনা করেছে, বর্তমানে কুয়েত এ জব করছে। ওর ভাই এখনো পড়াশুনা করছে। ওর মায়ের একটা বিউটি পার্লার আছে।এইটুকুই আমি শ্বেতার মুখে শুনছি, আমি এখনও যাইনি ওদের বাড়ি। তবে মামা, মামী কে একবার ডেকেছিল ওদের বাড়িতে মামারা গিয়েছিল। আসলে সেই ভাবে বিয়ের কথাবার্তা হয়নি এখনও তাই যাতায়াত তেমন হয়না।
যাইহোক আমার বোন যে ওর সাথে সম্পর্ক এত বছর ধরে রাখতে পারবে সত্যিই আমি ভাবিনি, বিশেষ করে long distance relationship. কিন্তু আমি নিজে ভুল প্রমাণিত হয়ে খুশি। একেই বলে ভালবাসা, কখন কীভাবে জীবনে প্রবেশ করে কেউ বলতে পারে না।
ছেলে হিসাবে Vicky খুব ভালো, অনেক অল্প বয়েস অনেক বেশি maturity ছিলো ছেলেটার মধ্যে।মামা - মামী শুরুতে অবশ্য রাজী হয়নি, একবার জানাজানি হওয়াতে মামা ভীষণ রেগে গিয়েছিল।আমাদের বাড়িতে বসে সে কি গন্ডগোল, আমাকেও ভীষণ বকলো, আমি পরে মামীকে বলেছিলাম যে ছেলেটা তো দূরে চলে যাবে, যদি ভালো না বাসে তাহলে তোমরা দেখবে এমনই সম্পর্ক টা থাকবে না, আর যদি ভালবাসে তাহলে যাই করো না কেনো কোনো লাভ হবে না।
আমি Vicky র সাথে আগেই কথা বলে বুঝেছিলাম যদি শ্বেতা এর সাথে থাকে তাহলে ওর সাথে সাথে মামা মামীও ভালো থাকবে, কারণ শ্বেতা ওদের একমাত্র সন্তান, সব বাবা মা চায় তাদের সন্তানরা সুখী হোক। আর Vicky শ্বেতাকে ভালো রাখবে বলেই আমি বিশ্বাস করি।
এখন সম্পর্কটা ভালো আছে, Vicky আসে বছরে একবার, বাকি phone, video call,Facebook, whatsapp এই সব তো আছেই। আর এই সবের কারণেই দূরত্বটা কিছুটা হলেও ঘুচে যায়। আগেই বলেছি আপনাদের এখন শ্বেতা বেশ বড় হয়েছে, ভালোমন্দ বুঝতেও পারে তাই হয়তো ভালোবাসার মানেও বুঝে গেছে। ভীষণ ঝগড়া করে, কিন্তু ভালো ও বাসে প্রচুর। আমি খুশী কারণ ও ভালো থাকবে,sorry ওরা একসাথে ভালো থাকবে।
আমার মা চাইতো শ্বেতার বিয়েটা আমাদের বাড়িতে বসে হবে, কিন্তু মা তো আর নেই, তবুও মামা মামীকে বলবো মায়ের কথাটা যেন রাখে, আমরা সবাই মিলে একসাথে ওদের বিয়ে দেবো, অনেক মজা করবো, স্বপ্ন দেখি, জানিনা বাস্তবে কতটা কি হবে।
ওদের খুনসুটির গল্প অন্য সময় নিশ্চয় করবো। ওদের কিছু ছবি শেয়ার করছি, আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন, যেন ওরা সুখী হয়।
ভালো থাকবেন সবাই।শুভরাত্রি