প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন।
আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন। হ্যাঁ অনেকেই আছেন যাঁরা ঈশ্বরের অস্তিত্ব মানেন না। তাদেরকে আমার সত্যিই কিছু বলার নেই। এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত ব্যাপার।
তবে আমি কিন্তু মানি,ঈশ্বর বা ভগবানের যে সকল রূপ আমরা দেখি সেগুলো হয়তো মানুষের তৈরী কিন্তু আমার কাছে ঈশ্বর এক শক্তির নাম। যে শক্তির উপর বিশ্বাস করে আমার মতন অনেক সাধারণ মানুষ অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সাহস পায়।
আমাদের প্রতিদিনের জীবনে পুজো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।ঈশ্বরের যে রূপকে আমি মানি সেই রূপকে প্রতিদিন পুজো করলে মনের কোনে কোথাও শান্তি অনুভব করি। অনেক কথা তাকে জানাই, এই বিশ্বাস নিয়ে যে,সেই পরিস্থিতি সামলে নিতে তিনি আমায় সাহায্য করবেন।
কিন্তু মাঝে মধ্যেই খবরের কাগজে পড়ি বা টিভিতে দেখি এমন বহু মানুষ রয়েছে যাঁরা ঈশ্বরের নামে ভন্ডামী করে চলেছে, আর অনেক মানুষ তাদের উপর বিশ্বাস করে ঠকছেন।এমন খবর প্রায়ই শোনা যায় ভালো কিছু পাওয়ার জন্যে অনেকেই পশু বলি দেওয়ার মানত করেন। এই বলির নিয়মের আমি ঘোর বিরোধী।একটা পশুকে মেরে কখনো পূণ্য লাভ হতে পারে এটা আমি বিশ্বাস করিনা।
এতো তবু একটা পশুর কথা বললাম। এমন খবরও আপনারা শুনে থাকবেন একেবারে গ্রামের দিকে বহু অশিক্ষিত মানুষ আছে,যারা নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলে কোনো সাঁধু বা তান্ত্রিকের কথায়। ভাবুন যে সন্তানকে এতো কষ্ট করে পৃথিবীতে আনে, সেই সন্তানকে শুধুমাত্র অন্ধবিশ্বাসের কারনে পৃথিবী থেকেই সরিয়ে দেয়। এই খবর গুলো পড়লেই গাঁয়ের লোম খাঁড়া হয়ে যায়। শিক্ষার অভাব মানুষকে কতটা অন্ধকারে রাখতে পারে তা এইসব খবর পড়লেই বোঝা যায়।
শুধু তাই নয় এমন কত শিক্ষিত মানুষ আছেন যাঁরা জীবনের কঠিন কোনো পরিস্থিতি আসলে বিশ্বাস করেন তাঁর কোনো শত্রু তার ক্ষতি করেছেন, আর সেই বিশ্বাসে ভর করে সে কোনো সাঁধু সন্ন্যাসীর থেকে তাবিজ, গাছের শিকড় এইসব নিয়ে আসে, কত টাকা তার পিছনে ব্যয় করে। তাতে ফল কিন্তু কিছু হয় না। বরং অন্ধবিশ্বাস পশ্রয় পায়।
তাই আজ আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যদি আপনার আশেপাশে এমন কোনো মানুষ থাকে যারা এই অন্ধবিশ্বাসে আচ্ছন্ন তাদেরকে বোঝান, যে ঈশ্বর জীবন দান করেন তাঁকে সন্তুষ্ট করার জন্য কখনই অন্য কোনো প্রাণের বলি তিনি চান না, সে প্রাণ পশুর হোক কিংবা মানুষের।
ঈশ্বরের উপড় শুধু বিশ্বাস রাখুন। তিনি যদি আপনার জীবনে খারাপ সময় লিখে থাকেন তাহলে ভালো সময়ও তিনিই লিখবেন। অন্ধ বিশ্বাসের স্বীকার হয়ে কিছু অসাধু ব্যবসায়ীর ফাঁদে পা দেবেন না।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।