প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনার আমার হারিয়ে যাওয়া ছেলেবেলার কথা। যখন আমরাও খেলা করতাম একসাথে,দল বেঁধে। আসলে মামাবাড়ি থেকে ফেরার সময় দেখলাম এক ঝাঁক ছেলেমেয়ে মাঠে ফুটবল খেলছে। খেলছে বললে ভুল হবে, খেলা শিখছে, যদিও অনেকটা দূর থেকে দেখলাম, তবে ট্রেন ধরার তাড়া না থাকলে হয়তো কাছে গিয়ে কিছুক্ষন খেলা দেখতাম।
দেখার ইচ্ছেটা বেশি হচ্ছিলো মেয়ে গুলোকে দেখে, যাঁরা ছেলেগুলোর সাথে পাল্লা দিয়ে খেলে চলছে।সত্যিই দেখে ভালো লাগলো যে মেয়েগুলোর বাড়ীর লোক তাদের সাপোর্ট করছে ফুটবল খেলার জন্য।
ওরা একটা ক্লাব এর মাঠে প্রাকটিস করছে, কেউ কেউ মাঠের পাশের লাইন করে দৌড়াচ্ছে, কেউ কেউ ব্যয়াম করছে, আবার কেউ কেউ খেলা শিখছে, এই নিয়মেই বোধহয় খেলা শেখানো নয়। পাশে ক্লাব ঘরের বাইরে বাচ্চা গুলোর বাবা/মা/বাড়ির লোক বসে অপেক্ষা করছে, খেলা শেষ হলে ওদের নিয়ে বাড়ি ফিরবে তাই।
"সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল "এই লাইনটা আমরা প্রায় প্রত্যেকেই শুনছি।শুনেছি মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কথাও। তবে এটাও সত্যি মধ্যবিত্ত ঘরে প্রতিভা থাকলেও অনেক সময় সেটা হারিয়ে যায়। যদিও এমন অনেক মানুষ আজও আছেন যাঁরা শুধু ফুটবলকে ভালোবেসে অনেক প্রতিভাবান ছেলে মেয়েকে খেলার জন্য সাহায্য করেন।
আমি নিজে ফুটবল খেলাটা যে ভালো ভাবে বুঝতে পারি এমন নয়, তবে দেখতে ভালো লাগে, শুভর সাথে বসে আমিও দেখি, ও আমাকে বলে বলে দেয়। যদিও ওর নিজের ক্রিকেট খেলা বেশী প্রিয়।আমার শ্বশুর মশাই রাত জেগে বিশ্বকাপ দেখেন।উনি ভালোবাসেন ফুটবল খেলা।
আজ আর ছেলেমেয়ের জন্য আলাদা ভাবে কোনো খেলা নেই, আসল হলো প্রতিভা। যার যে ক্ষেত্রে প্রতিভা আছে তাকে সেই দিকে যেতেই সাহায্য করা উচিৎ। তাতে তাঁর স্বপ্নপূরণ হয়। আজ একদিকে যেমন ছেলেরা bellydance করছে, makeup artist হচ্ছে।অন্য দিকে মেয়েরা বাইক চালিয়ে ট্রেকিং এ যাচ্ছে, এভারেস্টে জয় করছে, আর্মি join করছে।
এইভাবেই হয়তো একদিন ছেলেমেয়ের বিভেদটা মিটে যাবে। হয়ত একদিন কন্যা ভ্রূণ হত্যা শেষ হবে, কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে কোনো মাকে প্রান হারাতে হবে না। একদিন আমার আপনার মত মেয়েরা রাতের বেলায় নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে।শুধুমাত্র মেয়ে বলে আলাদা কোনো নিয়ম মেনে চলতে হবে না। সত্যি বলছি এমন একটা দিনের অপেক্ষা আমরা সবাই করছি।
দূর থেকে তোলা ছবি গুলো দেখে হয়তো আপনাদের ছেলেবেলার দিনগুলো মনে পড়ে যাবে, আর তাতেই আমার তোলা ছবিগুলির স্বার্থকতা।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।শুভরাত্রি