প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা সবাই?
আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটা সম্পর্ক নিয়ে যার কাছে পৃথিবীর অন্যান্য সম্পর্কের কোনো তুলনা হয়না।
হ্যাঁ,আমি কথা বলছি "মা- সন্তান" এর সম্পর্ক নিয়ে।
আপনারা নিশ্চয় আমার সাথে একমত হবেন। এই পৃথিবীতে মায়ের মত করে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। আর যদি আসে সন্তানকে যেকোনো বিপদ থেকে আগলে রাখার কথা,সেক্ষেত্রে মা তো সন্তানকে পৃথিবীতে আনার আগে থেকেই তাকে আগলে রাখে। সত্যি বলতে যেদিন থেকে মা নতুন প্রাণের পৃথিবীতে আসার খবর জানতে পারে সেদিন থেকেই সে সেই প্রাণকে আগলে রাখে। একটু একটু করে নিজের শরীরের মধ্যেই তাকে স্বযত্নে বড়ো করে।
আসলে মায়ের কোনো জাত হয় না।মানুষ হোক বা পশুপাখি,মায়ের ভালোবাসা,মায়ের আদর সবার ক্ষেত্রেই সমান।ভালোবাসা প্রকাশের ভঙ্গিমা যদিও বা আলাদা হতে পারে তবে,ভালোবাসার কমতি কখনোই হয় না।
এবার বাড়ি গিয়ে দেখলাম পাশের বাড়ি মুরগির বাচ্চা হয়েছে,কি সুন্দর ভাবে ওদের মা ওদের যত্ন করছে, যখন বাচ্চা গুলো কোথাও যাচ্ছে ওদের মা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওদের খাওয়াচ্ছে।
ছোটবেলায় এই রকম মুরগির বাচ্চা অনেক দেখেছি, তবে এতো ভালো ভাবে কোনোদিন ওদের সম্পর্ক গুলো বুঝতে পারিনি। সত্যি বলতে বয়েসটা তখন কম ছিল, আর জীবনের অভিজ্ঞতা একদমই ছিলো না। মায়ের আঁচলের নিচে থেকে তখন শুধু আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি। বাস্তব বোধ তখনও হয় নি,তাই সম্পর্কের মূল্য বুঝে উঠতে পারিনি সেসময়।
তবে আজ বুঝতে পারি, জানিনা সেটা বয়সের কারণে নাকি মা কে হারানোর কারণে। তবে বুঝতে পারি যে মায়ের মত করে কেউ কোনোদিন আমাদের বুঝতে পারে না। আমি যদি আগে বুঝতাম তাহলে হয়তো মায়ের সাথে আর ও সময় কাটাতাম,আর ও ভালবাসতাম।জানিনা অজান্তে কত কষ্ট দিয়েছি, কত চিন্তা করিয়েছি, তবে আমি জানি এই সব কিছুর জন্য মা আমার উপর রেগে নেই, মা তো নিশ্চয় বুঝবে আমি বুঝে অন্তত মা কে কষ্ট দেইনি কখোনো। খুব অবাধ্য আমি কোনোদিন ছিলাম না, তবে আমার মা ভীষণ ভালো ছিলো, তাই তার সন্তান হিসাবে আর ও ভালো হওয়া উচিৎ ছিলো আমার। আমায় ক্ষমা কোরো মা। যেখানেই থাকো ভালো থেকো।
আপনারাও সবাই ভালো থাকবেন।নিজেদের সম্পর্ক গুলো আগলে রাখবেন,ভালোবাসবেন।শুভরাত্রি।