"বেঁচে থাকুক সেই সম্পর্কগুলো যা রক্তের নয়, ভালোবাসার"

Words
331
Reading
2 min
5y

IMG20210423135035.jpg

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনারা প্রত্যেকে ভালো আছেন,সাবধানে আছেন।

দুু-তিন দিন আগে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আমার অ্যাকাউন্ট এ কিছু প্রবলেম হচ্ছিল তাই। আসলে টেকনিক্যাল বিষয়টা আমি অত ভালো ভাবে বুঝতে পারছিলাম না।

তাই আমি প্রথমেই sunitahive@sunitahive কে বিষয়টি জানাই। অনেক কষ্ট করে সুনীতাদি প্রবলেমটা ঠিক করে দেন।এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।অফিস হোক বা ব্যক্তিগত বিষয়, বা এই ব্লগ এর বিষয়,সব জায়গাতে তিনি আমাকে help করেন।

আসলে ভালোবাসার সম্পর্ক বোধহয় এমনই হয়। ভূল করলে ভীষণ বকতেও ছাড়ে না, আবার সমস্যায় পড়লে রাত জেগে তার সমাধান করতেও দ্বিধা নেই।
IMG_20210430_214003.jpg

বিশ্বাস করুন সুনীতাদি যখন বললো অনেক রাত পর্যন্ত জেগে আমার অ্যাকাউন্ট এর প্রবলেমটা ঠিক করার চেষ্টা করছিল, একটু খারাপ লাগলেও কোথাও যেন অজানা খুশিতে মনটা ভোরে গেলো। আজকাল কার এতো সময় আছে বলুন তো? যে যার কাজে ব্যস্ত।খুব কম সংখ্যক মানুষ আছে যারা এমন ভাবে সকল সম্পর্ক কে গুরুত্ব দেন।

আর এখানে বিষয়টা একেবারে আলাদা,আপনাদের আগেও জানিয়েছি সুনীতা দির সাথে আমার অফিসে গিয়ে পরিচয়,অনেকেই বলে professional জায়গার সম্পর্ক কখনোই personal হয়না। আমার ক্ষেত্রে উল্টো হলো। যদিও আমিও কোনোদিন ভাবিনি যে সম্পর্কটা এতটা গভীর হবে।
তাই মন থেকে ধন্যবাদ সুনীতাদিকে,আমাকে এই ভাবে support করার জন্য।

একটা বিষয় কি বলুন তো পরিবারের সবাই যদিও বা রক্তের হয়, কিন্তু বন্ধু,আত্মীয় স্বজন কেউই রক্তের হয়না। অথচ প্রায়শই আমরা দেখি, বা কারো কারো মুখে শুনি রক্তের সম্পর্ক গুলো অনেকক্ষেত্রে নষ্ট হয়ে যায়, কিন্তু অবাকভাবে টিকে থাকে বাকি সম্পর্ক গুলো।যদিও সবক্ষেত্রে এটা সত্যি হবেই,আমি এমন বলছি না।

তবে হ্যাঁ নিজেদের আপন সম্পর্ক নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী হয়ে থাকি, আর তাই যখন সেগুলো পূরণ হয়না,তখনই নিরাশাগ্রস্ত হয়ে সেই সম্পর্কের প্রতি ক্ষোভ জন্মে, আর তখন থেকেই কোথাও একটা অশান্তির বীজ বপণ হয়। আর সেটাই আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে।সম্পর্কের পতন তখন নিশ্চিত হয়।

যাইহোক, আমার সত্যিই ভালো লাগছে এই praiseindia@praiseindia community তে কাজ করতে। হয়ত আমি এই সমস্যায় না পড়লে বুঝতেই পড়তাম না,যে এখানে কিছু কিছু মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, এবং আমি মনেপ্রাণে চাই আজীবন এই সম্পর্ক গুলো বেঁচে থাকুক।

যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা রইলো।শুভরাত্রি

"বেঁচে থাকুক সেই সম্পর্কগুলো যা রক্তের নয়, ভালোবাসার" | Ecency