প্রিয়,
পাঠকগণ,
প্রথমেই সকলকে জানাই good morning.
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম।husband এই অফিসে বেড়িয়ে গেল। একটু rest নিতে বসলাম। সকাল থেকে বসার একটুও সময় পাইনা।
সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের পিকলু বাবু টানটান হয়ে শুয়ে আছে। সারা রাত ধরে তিনি শুধু এঘর - ওঘর করে, আসলে এখন তো মোটামুটি ভালোই গরম পড়েছে। আর এমনিতেই ভীষণ গরম লাগে ওদের। সারাদিন কেমন হাঁপাতে থাকে।শীতকালে রাতে ও খাঁচায় ঘুমায়, মশারী টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু গরমে ওকে খাঁচায় দেওয়া হয়না।
তাই তিনি নিজের ইচ্ছে মত ঘোরাঘুরি করে ঘুমায়। আজ সকালে দেখালম সে মায়ের ঘরে ঘুমায়। আমাকে দেখেই সে আমার পিছন পিছন সোজা রান্না ঘরে।যতক্ষণ অন্য কেউ ঘুম থেকে না ওঠে ততক্ষন সে আমার সাথে রান্নাঘরেই বসে থাকবে। খাবাবের দিকে তাকিয়ে বসে থাকবে, দেখে যেন মনে হয় কতদিন খায় না।
তারপর তাকে খেতে দিলাম। খাওয়া শেষ করে আবার শুয়ে পড়ল। যখন শুভকে চা দিলাম, সে গিয়ে হাজির। যদিও এটা রোজকার ব্যাপার। প্রতিদিন শুভকে চা দিয়ে আমি যেই চলে আসবো ঠিক তখনই সে গিয়ে সামনে বসে পড়ে।শুভ খাওয়ার পর একটু বিস্কুট দেবে তারপর সে বেরোবে ঘর থেকে।
যাইহোক, এমনি ভাবেই আমারদিন শুরু হয়। আমার রান্নাঘরের জানলা দিয়ে আমাদের টগর ফুল গাছ দেখা যায়, বেশী ফুল এখনো ফোটে না, একটা দুটো ফোটে। তবে যখন অনেক ফুল ফুটবে নিশ্চয় আপনাদের দেখাব। গাছটার নতুন পাতা ছেড়েছে, কয়েক দিন বাদেই অনেক ফুল ফুটবে।
এখনো অনেক কাজ বাকি আছে। পড়ে আবার কথা বলবো। ভালো থাকবেন আপনারা।আপনাদের দিনটা খুব ভালো কাটুক।