প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের দিনটিও আজ ভালো কেটেছে।
আজ আমার দিনটা খুব একটা ভালো কাটেনি। আজ যে এমন তিক্ত অভিজ্ঞতা হবে এটা হয়তো কাল ভাবিনি।
আচ্ছা কথায় আছে যে মানুষ ফুল আর বাচ্চা ভালোবাসে না সে মানুষের পর্যায়ে পরে না। আচ্ছা ভালোবাসা মানে কি শুধুই ভালোবাসা? নাকী তার সাথে অন্যান্য আর ও অনেক ইমোশান জড়িয়ে থাকে, ভালো বাসার সংজ্ঞা আদেও কি কেউ সঠিক ভাবে বলতে পারে, নাকি সবার কাছে তার অনুভূতি একই রকম হয়?
আমি ছোটবেলা থেকে দেখেছি কোনো অন্যায় করলে মা বকতো/মারত।এমনকি পাড়ার অনেক বয়স্ক মানুষেরা ও বকা দিতো, তাদের সামনে কোনো খারাপ কথা বলার আগে ভাবতাম মাকে বলে দেবে। মা খুব মারবে। দূর থেকে যদি দেখতাম কেউ আসছে তাহলে আমরা চুপ করে যেতাম। অথচ আজকালকার বাচ্চাগুলোকে দেখে অবাক লাগে।কত স্বাধীন, কত অবাধ্য, বড়ো ছোটো জ্ঞান নেই, পড়াশোনার বাইরে সারাদিন শুধু মোবাইলে ব্যস্ত।
আর শাসন যদি বলেন একটা বয়েসের পর বাবা মায়েরা তাদের শাসনে চলছে।সন্তানরা সুইসাইড করে নেবে বলে তাঁদের সকল আবদার পূরণ করে চলেছে, তাতে নিজেদের যত কষ্ট হয় হোক। বাচ্চারা যা খুশি করুক নিজে শাসন করলে করবে,তবে অন্যকেউ কিছু বললে বাবা মায়ের মুখ ভার হয়ে যায়। উল্টে তাড়া ওই লোক গুলোকে বলবে আমার ছেলে/মেয়ে যা খুশী করবে তাতে আপনার কি।
আচ্ছা আপনাদের কি মত যাঁরা শাসন করে তাড়া কি ভালোবাসে না? নাকী সবটা ভাগ করা থাকে, কেউ কেউ শুধু ভালোবাসবে আর কেউ কেউ শাসনের অধিকার পাবে। কেউ কেউ প্রশ্রয় দেবে, আর কেউ কেউ প্রশয়ের পরের অবাধ্যতা সহ্য করবে,তবু কিছু বলা যাবে না।
সত্যি বলতে এমন ভাবে ভালোবাসতে শিখিনি আমি, তাই হয়ত ছোটো বিষয়টা আমি বড় করে দেখছি। আমি যাকে ভালোবাসি তাকে যেমন আদর করি,তেমনই অন্যায় করলে তাঁকে বলতে পারি,এটা তোমার ভুল।হ্যাঁ তার হয়তো সেটা ভালো নাও লাগতে পারে।
আর এটা বুঝতে আমার ভুল হয়েছে,তবে আজ বুঝলাম কিছু কিছু সম্পর্ককে মন দিয়ে নয়,লোক দেখানো ভালোবাসা দিয়ে চালিত করতে পারলে তবেই,সেই সম্পর্ক গুলো ভালো ভাবে বয়ে চলা সম্ভব। নাহলে জীবনে অনেক সমস্যা।
বাচ্চার সাথে সাথে তাঁর বাবা মাও ভুল বুঝবে এটাই স্বাভাবিক। কারণ আজকাল তো বাচ্চার কথাই শেষ কথা,আমাদের ছোট বয়েসে দেখেছি অন্যের কথা মাকে নালিশ করলে,উল্টে মা আমাদের বকতো। এখন দেখি বাচ্চার কথা শুনেই সবাই সবটা বিশ্বাস করে, একবার ভেবেও দেখে না অপর দিকের মানুষটার ও কিছু বক্তব্য থাকতে পারে।
যাইহোক, কিছু শিক্ষা এখনো শেখার বাকী। দিন,সময় সবটা পাল্টেছে,তাই নতুন ভাবে অনেক কিছু শিখতে হবে।ভালোবাসা আর শাসন এখন রাস্তার এপার ওপার, দুটো একসাথে চলতে পারে না। আপনি ভালোবাসতে পারেন,তবে শাসনের অধিকার আপনার নেই।
যাইহোক, থাকবেন আপনারা। ধন্যবাদ🙏