প্রিয়,
পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনাদের আজকের দিনটা ভালোই কেটেছে।আমার যে ভীষণ ভালো কেটেছে এমন নয়, তবে কালকের থেকে ভালো কেটেছে, এটুকু বলতে পারি।
আমাদের সবার জীবনই এমন, আর সবটাই অভ্যাস হয়ে গেছে, খারাপ লাগা গুলো একটা সময়ের পর ব্যস্ততার আড়ালে চাঁপা পরেই যায়, আসলে দিন তো আর থেমে থাকে না। তাই সময়ের সাথে সাথে আমরাও সব ভালোলাগা খারাপ লাগা গুলো নিয়ে এগিয়েই চলি। কি বলেন?
যাইহোক, আজ বিকালে ছাদের গাছ গুলিতে জল দিতে গিয়ে দেখলাম লেবু গাছে অনেক গুলো লেবু হয়েছে, আর ও বেশ কিছু ফুল দেখেছিলাম কাল, সেগুলো আজ দেখি ঝরে গেছে। আমাদের গাছটায় সারা বছরই লেবু হয়, দুটো লেবু বড় হয়েছে, কয়েকটা একদম ছোট, আবার মাঝারি সাইজের ও লেবু আছে, আর ওই যে বললাম ফুল ও ছিলো।
বড়ো লেবু সাথে অনেক গুলো ছোট্ট লেবু-
অন্য ডালের ছোট্ট লেবু-ok
গাছটা আমার শ্বশুর মশাই এনেছিল, মোটামুটি ভালোই লেবু খাওয়া হয় আমাদের, প্রথমবার অনেক লেবু হয়েছিল,আশেপাশের সবাইকে দেওয়া হয়েছিল।নিজেদের গাছের ফল কাউকে দিতে ভীষণ ভালো লাগে কিন্তু।লেবুগুলো অনেক বড়ো হয়, সাধারন পাতিলেবুর থেকে অনেকটা বড়ো,দেখতে অনেকটা মৌসুম্বি লেবুর মত আর প্রচুর রস হয়।খোসাটা একদম পাতলা। আর লেবু খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারি। কোভিডের জন্য যখন lockdown হলো, সেই সময় যখন সবাই লেবু খাওয়ার কথা বলতো ইমিউনিটি বাড়ানোর জন্য তখন আমরা আমাদের গাছের লেবু খেয়েছি প্রচুর। কারণ তখন কাউকে দেওয়া যাচ্ছিলো না। নিজেদেরকেই খেতে হয়েছে আর কি।
মাঝারি সাইজের লেবু-
অনেক সময় গাছের লেবু পাঁকা না থাকলে বাজার থেকে আনা হয়, যদি ঘরের সেই লেবু শেষ হয়ে যায়, অথচ শুভর লেবু খেতে ইচ্ছে করলো ও একটা পেরে নিয়ে চলে আসে। বারণ করলেও শুনবে না, যদি বলি -"ছিড়লে কেনো? আর ও বড়ো হতো লেবুটা"
ও বলবে - "খেতে ইচ্ছে করছে এখন আর আমি লেবু বড়ো হওয়ার অপেক্ষা করবো?"
তবে যাই বলেন ভালোই লাগে নিজেদের গাছ থেকে কিছু ছিড়ে খেতে, বিশেষ করে যারা ছোটো থেকে শহরে মানুষ তাদের ভালোলাগাটা আর ও বেশি।আমাদের গাছের বেশ কিছু ছবি শেয়ার করছি,আশাকরি দেখে আপনাদের ভালোই লাগবে।
ভালো থাকবেন সবসময়,শুভরাত্রি।