নিজের গাছের ফুলে সাজানো আমাদের বাড়ির ঠাকুরের আসন-
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের গাছের ফুলের ছবি। কয়েকদিন ধরেই বেশ অনেক গুলো করে ফুল ফুটছে আমার নয়নতারা ফুল গাছে। রোজই ভাবী ছবি তুলে আপনাদের দেখাবো, কিন্তু কোনো না কোনো কারন হয়ে ওঠে না।
তবে আজ আমি ফুল তুলতে যাওয়ার সময় ফোনটা সাথেই নিয়ে গিয়েছিলাম।আসলে দেখবেন যতই বাজার থেকে অনেক ফুল কিনে আনা হোক না কেনো গাছের থেকে ফুল তুলে পুজো দিতে একটা অন্য ভালোলাগা কাজ করে। আর নিজের গাছের ফুল হলে ভালোলাগা বহুগুণ বেড়ে যায়।
আমাদের ছাদে একটা জবা ফুল গাছ ও আছে, এখন বেশি ফুল ফোটে না, মাঝে মাঝে একটা দুটো ফোটে, যেমন আজ একটি ফুটে ছিলো। কয়েকদিন বাদে থেকে বেশী বেশী ফুটবে আশাকরি, কারণ আগের বার বর্ষার সময় অনেক ফুল ফুটেছিল।
শিউলী ফুল গাছের ডাল কেটে দেওয়া হয়েছিল, সদ্য নতুন পাতা ছেড়েছে,নিশ্চয় দুর্গাপুজোর সময় ফুল ফুটবে। তখন আমি আপনাদের সাথে নিশ্চয় সেই ছবিও শেয়ার করবো।
আজ ফুল তুলে এনে, সেগুলো দিয়েই পুজো দিয়েছি। আসলে নয়নতারা ফুলের রঙটা কিন্তু ভীষণ সুন্দর। আসন সাজালে খুব সুন্দর দেখায়।
প্রতিদিন বিকালে গাছে জল দেওয়ার সময় আমি কুড়ি গুলো দেখি, আর মনে মনে ভাবি কাল কতগুলো ফুল ফুটবে। বেশ ভালো লাগে জানেন, নিজের হাতে তৈরী ফুল গাছ থেকে ফুল তুলে ঠাকুর পুজো দিতে, একটা অন্যরকম শান্তিতে পাই। জানিনা আপনাদেরও এমন লাগে কিনা।
যাইহোক,আপনাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করলাম আশাকরি দেখে আপনাদের ভালোই লাগবে। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন,আনন্দে থাকুন।শুভরাত্রি