গল্প:অপছায়া

Words
315
Reading
2 min
Listen
Play
8y

অপছায়া

নাহারের হঠাৎই ঘুম ভেঙ্গে গেল।আতংক চোখে মুখে,বেদনার কালো ছায়া পুরো মুখটা জুড়ে।কন্ঠনালী শুকিয়ে কাঠ-কাঠ অবস্হা।কোন স্বপ্ন, দুঃস্বপ্ন দেখেছে মনে হয়।ডিম লাইটের অস্পষ্ট আলোতে টি-টেবিলটা দেখা যাচ্ছে।ঢাকনা দেওয়া একগ্লাস পানি।পানি দেখে নাহারের তৃষ্ণা যেন আরো বেড়ে গেল।হাত-পা তখনো কাপঁছে। গ্লাসটি হাতে নিতেই হাত ফসকে পড়ে গেল।নিঝুম মাঝ রাতে কাচঁ ভাঙ্গার ক্যাচঁক্যাচ শব্দে কামাল সাহেব ধড়ফড়িয়ে জেগে উঠল।অবাক চোখে দেখলেন তার স্ত্রী ফুপিঁয়ে ফুপিঁয়ে কাদঁছে।দুঃস্বপ্ন দেখে নাহারের ঘুম ভেঙ্গে যাওয়া নতুন কিছু নয়।তবে এভাবে কোনদিন কাদঁতে দেখেনি কামাল সাহেব।কামাল সাহেবের কাছে দুঃস্বপ্ন হলেও নাহারের জন্য বাস্তব সত্য।কামাল সাহেব স্ত্রীকে ডাক্তার দেখিয়েছেন।ডাক্তারের ভাষায় তিনি অবসেশনে ভুগছেন।গ্রামে এই রোগকে সুচীবায়ু বা নিঃসঙ্গ মহামারী বলে।
নাহারের এই পরিস্থতির জন্য তার জীবনের এক চরম সত্য দায়ী।সেই সত্যটি দশটি বছর ছায়ার মতন লেগে আছে।সত্যটি এমনই তিক্ত যে তার সবচেয়ে কাছের মানুষ তার স্বামীর সাথেও শেয়ার করার সাহস করেনি।কি যেন? এক অপরাধবোধ তাকে কুরেকুরে খাচ্ছে।কিছুদিন থেকে তা প্রবল আকার ধারণ করেছে।বিয়ের দশটি বছরে এখনো মা ডাক শুনতে পারিনি।কোনো কারণে হয়ত তাকে নিঃসন্তান থাকতে হতে পারে।
নাহার তখন অনার্স ১ম বর্ষের ছাত্রী।তারই ডিপার্টমেন্টের এক মেধাবী ছাত্রের প্রেমে পড়ে যায়। ছেলেটা যে তত ভালো ছিল না সেটা সে অনেক পরেই টের পায়।কিন্তু নাহারে বিশ্বাস ছিল সে তাকে ভালোবাসে।প্রগতিশীলতার ভেলায় ভাসতে ভাসতে তাদের ভালোবাসা গিভ এন্ড টেক পর্যায়ে চলে যায়।সুফল হিসাবে নাহার তার শরীরে আরেকটি মানুষের অস্তিত্ব আবিষ্কার করে।অযাচিত এই মানুষটির দায়ভার কে নিবে? না ছেলেটি না মেয়েটি? তাই ভূণতেই পরিসমাপ্তি।
এই ঘটনার দু'বছর পরেই তার বিয়ে হয় কামাল সাহেবের সাথে।আজ দশটি বছর হল তাদের কোন সন্তান নেই।বিয়ের ৩য় বছরের মাথায় নাহার আবারও ভূণেরই মা হয়েছিলেন।অনেক চেষ্টা করেও মা ডাক শুনতে পারেনি।সবই আছে তাদের সংসারে কিন্তু যেন কিছুই নেই।নিঃসন্তান থাকার সম্ভাবনা প্রবল হওয়ার পর থেকেই তাদের দুঃস্বপ্নটা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। চোখ বুজলেই নাহার একটি কিশোরকে দেখতে পায়।বিভৎস আকৃতিতে এসে বলে বেচেঁ থাকলে আমি এত বড় হতাম।আমি ছাড়ব না কোন ভাবেই ছাড়ব না।আমাকে যেমন খুচিঁয়ে খুচিঁয়ে মেরেছ।আমিও তেমনি খাবলে খাবলে খাবো।
বেচারা কামাল সাহেবের জন্য দুঃখই লাগত যদি না তার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু না থাকত!!!FB_IMG_1526686927293.jpg