poem:Define love

salma04(41)
Published in
#busy
Words
85
Reading
1 min
Listen
Play
8y

ভালোবাসার_সজ্ঞা

salma04

'ভালোবাসি' তুমিও বলো, আমিও বলি,
তুমি হয়ত পৃথিবীকে জানিয়ে
আর আমি শুধু মনে মনে,
তুমি চাইলে কাঁদতে পারো চিৎকার করেই
আমি পারি প্রাণে প্রাণে!!

কথায় কথায় ভালোবাসি বলাটা
খুব কঠিন কিছু নয়,
তবে ছোট্ট এই শব্দের সারমর্মটা কি এতো সহজ?
জানি তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি
হয়ত দু'জনের ভালোবাসার ধারাটাই নয় এক!!

তোমার কাছে ভালোবাসার সজ্ঞা যে অনেক
যার একটা হলো- ভালো লাগার তীব্র অনুভূতি!
আর আমি বোকা অত শত বুঝি না!
শুধু বুঝি, ভালোবাসা হলো- কাউকে সারাটি জীবন ভালো রাখার ছোট্ট একটা প্রতিশ্রুতি!!

poem:Define love | Ecency