মারাত্মক কিছু শিরক যা আমরা প্রতিনিয়তই করে থাকি পার্ট-১

Words
336
Reading
2 min
Listen
Play
8y

মারাত্মক কিছু শিরক যা আমরা প্রতিনিয়তই করে থাকি , আজকে আমি কথা বলবো তেমন কিছু শিরক নিয়ে, আশা করি সাথেই থাকবেন ।শিরক গুলো এমন ই কমন যে আমরা এগুলার শিকার হয়েছি এবং এখনো করেও যাচ্ছি অনেকে , কিন্তু আমরা বুঝতেই পারছি না এগুলা শিরক ।

1462188363.jpg
Source

জট কলা খাওয়া যাবে না :আমরা যখন কলা খেতে লাগি তখন যদি সামনে একটা জট কলা পরে তাহলে দাদি অথবা দাদা অথবা যাদের আর বাচ্চা নেয়ার বয়স তাই তারা সেটা আমার হাত থেকে নিয়ে বলে এটা খাবি না, যদি খাস তাহলে তোর ২ টা বাচ্চা হবে, এটা বলে ওরা খেয়ে ফেলে কারণ তাদের তো আর বাচ্চা হবে না । এখন আপনি বলেন বাচ্চা ২ টা দেয়ার মালিক কি ওই কলা ? যাই হোক এই জিনিস টা আমাদের এড়িয়ে চলতে হবে ।

maxresdefault.jpg Source

ছোট বাচ্চাদের কপালে কালো টিপ্ দেয়া : ছোট বাচ্চাদের কপালে কালো টিপ্ দেয়ার বেপারটা ৯৫% এর বেশি মানুষ মেনে চলে, তারা বিস্বাস করে যদি কপালে টিপ্ না দেয়া হয় তাহলে বাচ্চার বদ নজর লাগবে । ইসলাম এ আছে ছোট বাচ্চাদের বদ থেকে এড়াতে সুরাহ নাছ সুরাহ ফালাক এবং আয়াতুল কুরছি পরে ফু দিতে হবে, কিন্তু আমরা বের করেছি কালো টিপ্।এটাও একটা বড় ধরণের শিরক ।

50491001_kupidw.png
Source

ইঁদুর এর কাছে দাত চাওয়া : এই শিরক টা গ্রামের খুব প্রচলিত কিন্তু শহরে এটা খুব একটা কেউ মানে না, কারণ সেখানে তো আর ইঁদুর এর গর্ত নেই । গ্রামে যদি কোনো ছোট বাচ্চার দাত পরে যায় তাহলে মুরুব্বিরা বলে ইঁদুরের গর্তে তার দাত ফেলে দিয়ে ইঁদুরকে বলতে যে ইঁদুর মামা আবার মোটা দাঁত নিয়ে তোমার মতো চিকন দাঁত দিয়ো । কত বড় মূর্খ বলে মানুষ ইঁদুর কাছে দাঁত চাইতে বলে । দাঁত দেয়ার মালিক তো একমাত্র আল্লাহ । আমরা কি পাগল যে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে ইঁদুরের কাছে দাঁত চাই ।

ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে এবং মন দিয়ে পুরো ব্লগ টা পড়ার জন্যে ।

আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।

Screenshot_16.png

মারাত্মক কিছু শিরক যা আমরা প্রতিনিয়তই করে থাকি পার্ট-১ | Ecency