কুমিল্লার লালমাই লেকল্যান্ডে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত।। Lalmai Lakeland Park Cumilla.

Words
247
Reading
2 min
Listen
Play
6y


InShot_20210213_005744788.jpg

InShot_20210213_005156594.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সাধারণত বিভিন্ন ধরনের মজাদার খাবারের রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে।
গেল কয়েক মাস আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয় না। কেননা করনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সকল প্রকার পার্ক - চিড়িয়াখানা ও দর্শনীয় স্থান গুলো বন্ধ ছিল। আর যখন এগুলো সব জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হল তখন কর্মস্থলের কাজের চাপের কারণে কোথাও ঘুরতে যাওয়ার মতন সময় পাইনি। এখন আমার কাজের চাপটা একটু কম তাছাড়া আমার কর্মস্থল ও আজকে বন্ধ।
তাই ঠিক করলাম পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তাই আমিও আমার অফিসের কয়েকজন কলিক মিলে ঠিক করলাম যে আমরা লালমাই লেকল্যান্ড পার্কে যাব সাথে যাবে আমার পরিবারের সবাই।
আমার বাসা থেকে সিএনজিতে লেকল্যান্ড পার্কে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা। আমরা সবাই দুপুর ৩ টার দিকে দুটো সিএনজি ভাড়া করে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ৩:৫৫ তে পার্কে পৌছাই। পার্কের মধ্যে প্রবেশের জন্য আমরা টিকিট কাটি(প্রতি টিকিট ৫০ টাকা) ও পার্কে প্রবেশ করি।
অনেকদিন পর বাইরে কোথাও ঘুরতে আসতে পেরে আমার দুই মেয়ে খুব খুশি,বিশেষ করে আমার বড় মেয়ে রোশনী একটু বেশি খুশি আর আমাদের সবার সময়টাও খুব ভালো কেটেছে।
তাই ভাবলাম এই আনন্দময় মুহূর্ত টা আপনাদের সাথে শেয়ার করি।
লালমাই লেকল্যান্ড পার্ক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ।


▶️ 3Speak

কুমিল্লার লালমাই লেকল্যান্ডে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত।। Lalmai ... | Ecency