জীবাণুমুক্ত পরিবেশে বড় হওয়াই কি শিশুদের ক্যান্সারের কারণ

Words
184
Reading
1 min
8y

ক্যান্সার শুধু বয়স্ক মানুষেরই হয়, এমন ধারণা ভেঙে দিয়ে আজকাল বাচ্চাদেরও ক্যান্সারের খবর সংবাদমাধ্যমে আসছে বিশেষ করে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার - বলা হয় প্রতি ২ হাজার শিশুর মধ্যে একজন এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারে কিন্তু শিশুদের ক্যান্সারের কারণ নিয়ে সম্প্রতি এমন একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে যার বক্তব্য অত্যন্ত নাটকীয় ।
Screenshot_9.png

রিপোর্টটি আধুনিক যুগের অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শিশুদের বড় হবার সাথে ক্যান্সারের এক যোগসূত্র আবিষ্কার করেছে
যুক্তরাজ্যের একজন নেতৃস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক মেল গ্রিভস বলছেন, আধুনিক যুগের 'জীবাণুমুক্ত' জীবন শিশুদের লিউকেমিয়া হবার একটি কারণ ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের এই বিজ্ঞানী বলছেন, ৩০ বছরের তথ্য-উপাত্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে, মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার যদি শিশু বয়েসে 'যথেষ্ট পরিমানে জীবাণু মোকাবিলার অভিজ্ঞতা' না হয়, তাহলে তা দেহে ক্যান্সার তৈরি করতে পারে।
একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নামের যে ব্লাড ক্যান্সার - তা প্রধানত উন্নত এবং ধনী সমাজগুলোয় দেখা যায় - যার অর্থ হলো আধুনিক জীবনযাপনের সাথে এর একটা সম্পর্ক আছে।
অতীতে ক্যান্সার কারণ হিসেবে বিচিত্র সব তত্ত্ব দেয়া হয়েছে - যার মধ্যে বৈদ্যুতিক কেবল, তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ, এবং রাসায়নিক পদার্থকে ক্যান্সার কারণ বলে দাবি করা হয়েছে। তবে সবশেষ এই জরিপে এসব তত্ত্ব নাকচ করে দেয়া হয়.....................................