11/অক্টোবর/2017
ইকুয়োডেরকে নিজ মাঠিতে প্রায় ১৬ বছর পর হারিয়েছে আর্জেন্টিনা। আর এই ম্যাচে জয়ের পরেই নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ। আর আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করার পিছনে যে লোকটির সবচেয়ে বেশি অবদান ছিল সে হচ্ছেন লিওনেল মেসি। আর লিওনেল মেসির দলের প্রতি এই অবদানে খুশি মেসির স্ত্রীও।
মেসির স্ত্রী বলেন ,'গর্বিত, এই নিয়ে কখনোই দ্বিধা ছিল না!! আমার ভালবাসা শুধু তোমার জন্য। এখন বাড়ি ফিরে এসো, আমরা তোমাকে অনেক মিস করছি। '
তিনি আরো বলেন , 'জাতীয়দলের হয়ে কিছু করতে পারা সবসময় গর্বের বিষয় এবং তুমি তা করে দেখিয়েছো।