গবেষণা করবে কেন?

Words
148
Reading
1 min
Listen
Play
8y

গবেষণা করবে কেন?

  • গবেষণায় নতুন নতুন বিষয় উদ্ভাবন/আবিষ্কার ও উদ্ঘাটনের আনন্দ আছে। নিজের নামে উদ্ভাবন/আবিষ্কার জুড়ে থাকে।

DQma14HvMuCnw3pseHb9v4vLbDbhnNdAGqgqS3f6hHk4txF.jpeg
source

  • গবেষণা করে শুধু নিজ সমাজ নয়, বরং সারা দুনিয়ার জন‍্যই অবদান রাখা যায়।

  • গবেষণা করতে গিয়ে সারা দুনিয়ার কতো কতো মেধাবীদের সাথে পরিচয় হয়, কাজের সুযোগ হয়, তাদের কাছ থেকে শেখা যায়।

  • গবেষণা করলে দুনিয়ার বহু খ‍্যাতনামা বিজ্ঞানীদের সংস্পর্শে যাওয়া যায়। তাদের কাজ, তাদের সংগ্রামের দ্বারা অনুপ্রাণিত ও শিহরিত করে।

DQme9SZSmGz6FzFyWV2asccGC1mFaBeujqprwH8fnpDtqYg_1680x8400.jpeg
source

  • গবেষণা করলে পৃথিবী দেখার একটি সুযোগ হয়। গবেষকরা দুনিয়ার যে কোন দেশে খুবই সাদরের সাথে গৃহীত হয়ে থাকেন।

  • গবেষণা করলে জ্ঞানের মতো বিশুদ্ধ জিনিসের সাথে জীবন সম্পৃক্ত করে কাটিয়ে দেয়া যায়। চলমান ও আধুনিক জ্ঞান সম্পর্কে সবসময় ধারণা থাকে।

  • গবেষণা করে অর্থনৈতিকভাবে সচ্ছলতার সাথে জীবন পার করা যায়।

  • গবেষণায় কোন বৈষম‍্য নেই। যার মেধা আছে, আগ্রহ আছে, নেশা আছে—সেই গবেষণায় সাফল‍্য লাভ করবে। একজন গবেষকের জাত, ধর্ম, জাতীয়তা ইত‍্যাদি গৌণ।

DQmbzEehpdD7Z1NKejxvm7oBimTeZJMkKhNLPLsquFpNr9C.jpeg
source

গবেষণা করবে কেন? | Ecency