বন্ধু: আমাদের জীবনে একটি বড় অংশ ধরে আছে আমাদের বন্ধুত্ব। আসলে বন্ধু ছাড়া চলা অসম্ভব । অনেক সময় দেখা যায় যে মা-বাবা পরিবার পরিজন সবাই থাকলেও অনেক বিষয় আছে যেগুলো বন্ধু ছাড়া অন্য কারো সাথে শেয়ার করা যায় না। তাই বলা চলে বন্ধু ছাড়া জীবন চলা অনেক কষ্টকর হয়ে যায়। আর এই চলার পথেই পেয়েছি জীবনে অনেক বন্ধু কিছু ভালো বন্ধু পেয়েছি কিছু পেয়েছি খারাপ । আসলে খারাপ বন্ধু বললে ভুল হবে বন্ধু কখনো খারাপ হয় না । যাইহোক এসবের ভালো খারাপের মধ্যেও ঠিকই আছে অনেকজন চলে গেছে অনেকজন আরো আছে অনেকেই যারা নতুন করে আসতে চায়। এসব কিছুর মধ্যে দিয়ে চলে যায় আমাদের বন্ধুত্ব এবং কিছু বন্ধুত্ব টিকে থাকে সেই জন্মের পর থেকে এবং শেষ পর্যন্ত। হয়তোবা এমনও কিছু বন্ধুত্ব আছে যেগুলো সম্পর্কে আমরা বলতে পারি যেটা আমাদের মৃত্যু দিয়ে শেষ হতে পারে। যাই হোক আজকে এই বন্ধুত্ব গুলোর কিছু পরিচয় দিব এবং আমার কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের।
মাহবুব ( @steemitwork ) : সেই ছোটবেলা থেকেই তার সাথে সম্পর্ক । ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম সে তখনই তার সাথে পরিচয় সেখান থেকে শুরু হয় আমাদের বন্ধুত্ব । শুরু হয় বেড়ে ওঠা শুরু হয় বন্ধুত্ব গভীর এভাবেই চলতে থাকে । আমাদের প্রয়োজনের তাগিদে সে তার বিষয়ে ব্যস্ত আমি আমার। কিন্তু এই বন্ধুত্ব কখনো আমাদের শেষ হয়নি । আমরা যেখানে ঘুরতে যাই বেড়াতে যাই একসাথে চাই । সে একটি দোকান দিয়েছে বাজারে। সে বাজারে দোকানে আমি যে আড্ডা মারি। এমন কোন দিন নাই যে আমি বাজারে গিয়েছি এবং তার সাথে দেখা করেনি তার । আমি বাজার গেলেই তার সাথে অবশ্যই দেখা করব । এমন সময় গিয়েছে একসাথে সারাদিন আড্ডা মেরেছি এবং এসে বাসায় এসেছে একবারে
। যাইহোক অবস্থার পরিপেক্ষিতে আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়েছে একসময় যখন আমি কম্পিউটার শিখতে গিয়েছিলাম তখন মাহবুব ছিল সেখানকার কম্পিউটার ট্রেইনার। সেই সকাল আটটায় যে পৌছে যেতাম সে কম্পিউটার ট্রেনিং সেন্টারে এবং সেখান থেকে রাত 12 টায়। সারাদিন একসাথে আড্ডা মারতাম। কম্পিউটার ক্লাসে বসে থাকতাম ঘুরে বেড়াতাম চা খেতাম। এটি ছিল আমাদের। এখান থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে গভীর গভীর বন্ধুত্ব ফলাফলে আমরা এখন পর্যন্ত একসাথে টিকে আছি এবং একসাথে কাজ করছি। সে যেমন কাজ করে আমিও তেমন কাজ করি প্রয়োজনে সব সময় এবং এইসব সম্পর্কে কথা বলি। কখন কিভাবে কাজ করবো। এভাবে চলতে থাকে আমাদের বন্ধুত্ব আশাকরি মৃত্যু পর্যন্ত এভাবেই টিকে থাকবে।
রুবেল: বন্ধু হিসেবে খারাপ নয় তার । সবকিছুই ভালো লাগে একসাথে ঘুরে বেড়ায় আড্ডা মারি তার সাথে আমি একটু বেশি ফ্রী। বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে খুব কথা বাত্রা হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে তার সাথে অনেক সময় ঝগড়া-বিবাদ লেগে থাকে, আবার সেগুলো ঠিক হয়ে যায় । তার হাইট একটু কম তাই তার সাথে খুব মজা করি । বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে মজা করি তার সাথে । সেও আমার সাথে মজা করে । এই মজার বিষয় আমাদের চলতেই থাকে প্রয়োজনে একসাথে ঘুরে বেড়াই। আড্ডা মারি পরিবারগত দিক দিয়ে তার পরিবারের সাথে আমার সম্পর্কটা বেশ ভালই । সবদিক দিয়ে বলা চলে তার সাথে আমার সম্পর্ক অনেক ভাল বিভিন্ন প্রয়োজনে তার সাথে কথা বলি এবং সেও কথা বলে। প্রয়োজন শেষে একসাথে আড্ডা মারি প্রতিদিন সন্ধ্যার পরে আমরা এখনো একসাথে আড্ডা মারি সেখানে মাহবুব আমি রুবেল আর থাকে অনেকে । অবস্থার পরিপেক্ষিতে দেখা যায় তার সাথে অনেক ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে আবার ঠিক হয়ে। গেছে এসব রাগারাগি চলবেই বন্ধুত্বের মধ্যে কিন্তু এই বন্ধুত্ব কোনদিন শেষ হবেনা এই বন্ধুত্ব বন্ধুত্ব ।
সজল: বন্ধু হিসেবে আরেকটি ভালো বন্ধু হলো সজল তার সাথে সবকিছু শেয়ার করা যায় আবার অনেক কিছু শেয়ার করা যায় না । কারণ তার মধ্যে একটি বৈশিষ্ট্য আছে একটু বোকা টাইপের। কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে সেটা তার মধ্যে একটু কমই থাকে বুদ্ধি । অনেক সময় দেখা যায় যে কিছু গোপন বিষয় তার সাথে যদি কথা বলা হয় এবং শেয়ার করা হয় হয়তোবা সে এমন জায়গায় কথাটি বলে ফেলে যেখানে বললে সবাই ধরা পড়ে যায়। যদিও বা তার এটা বুঝার ক্ষমতা নাই যে কোথায় কোন কথাটি বলতে হবে। তারপরও বন্ধু হিসেবে সবচেয়ে ভালো কারণ বিপদে আপদে সবসময় তাকে কাছে পাওয়া যায়।
সুমন: সুমন এর সাথে সেই সম্পর্কটি অনেক আগে থাকে। তাই বলা চলে যে তার সাথে সম্পর্কটা আমার অনেক গভীর । তারপরও বেশিরভাগ সময় দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার প্রায় লেগেই থাকে। বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি রাগারাগি অনেক কিছু। কিন্তু তার সাথে সম্পর্কটা এখনো আমার নষ্ট হয়নি এখনো টিকে আছে । এটাই আমাদের একটা বন্ধুত্বের পরিচয় । অনেক সময় দেখা যায় যে তার সাথে আমার সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। বিশেষ করে তার বাসায় তার আব্বু-আম্মুর এবং আমাদের সম্পর্কটা অনেক ভালো। ।
স্টিমিট এ কাজ করেছিলাম একসাথে । শুরু করেছিলাম একসাথে এবং সব বিষয় নিয়ে আলোচনা করতাম একসাথে। সেই নিয়ে শুরু হয় আমাদের যাননি বিভিন্ন বিষয়ে তার সমস্যা হলে সে আমার কাছে আসতো এবং আমার সমস্যা হলে তার কাছে যেতাম। এভাবেই চলতে থাকে আমাদের কাজ এবং দৃঢ় হয় আমাদের বন্ধুত্ব। এভাবে বন্ধুত্ব চলতে থাকে এবং আজও আমরা এভাবেই আছি এবং এখনও একসাথে hive কাজ করে যাচ্ছি । এটাই হচ্ছে একটি বন্ধুত্ব।
আজ শুধু কয়টি বন্ধুর কথা বললাম । কারণ বাকি যারা আছে তাদের সবার কথা যদি বলতে চাই তাহলে হয়তোবা এত বড় হয়ে যাবে যে ব্লগটি কেউ পড়তেই যাবে না। যাই হোক আসল কথায় চলে আসি বন্ধুত্ব হিসাবে আমরা একটি বিষয় জানিয়ে বন্ধু তারাই যারা সবসময় বিপদে-আপদে প্রতিটা মুহূর্তে আমাদের কাছে থাকে, যাদের সাথে আমাদের রাগারাগি হয় কথা কাটাকাটি হয় অনেক সময় মারামারি হয় কিন্তু তারা কোনদিন আমাদের ছেড়ে যায়না । হয়তো অনেক সময় প্রয়োজনে তাদের সাথে কথাবার্তা বন্ধ থাকে প্রয়োজনে তাদের সাথে সবকিছুই বন্ধ থাকে কিন্তু তাই বলে তাদের সাথে কোনদিন সম্পর্কটি একবারে নষ্ট হয় না । তাই বলা চলে বন্ধু তারাই যাদের সাথে সম্পর্ক কোনদিন শেষ হয় না এবং মৃত্যু পর্যন্ত যাদের সাথে সম্পর্কটা খুব ভালো থাকে তারাই হচ্ছে আসল বন্ধু ।
About me
I am a simple person with big Heart.
I am from Bangladesh. i like to potography and also like to travel hills and forest.
You Can find me in