RE: RE: মহৎ জীবনের পানে চেয়ে... (Looking Towards The Noble Life). [Bengali/English]
You are viewing a single comment's thread from:

RE: মহৎ জীবনের পানে চেয়ে... (Looking Towards The Noble Life). [Bengali/English]

Words
133
Reading
1 min
Listen
Play
3y

তাই আমি বাহবা দিতে চায়, সমর্থন দিয়ে যাব যারা অন্তত সম্পদসর্বস্ব জনপদে থেকে জ্ঞানচর্চায় নিজের প্রজন্ম আর ভবিষ্যৎ সম্প্রদায়ের জন্য ভালো কিছু রেখে যেতে পেরেছে। হয়তো তাদের জীবনের কোন অংশ অর্থাভাব আর দারিদ্র্যের কায়ক্লেশে কেটেছে, যারা বৈভবের মধ্যে থেকেও নিজ কর্মে ব্রতী হয়েছে,কিংবা যাদের চারপাশে লোভের সুযোগ থেকেও তার বশবর্তী হয়ে মোহের নিকটে যায় নি - তারাই মহৎ জীবনের সন্ধান পেয়েছে।
ইতিহাস তাদেরই মনে রাখবে।

এ শ্রেণির মানুষের সংখ্যা দিনকে দিন ভীষণ হারে হ্রাস পাচ্ছে, আর আমার মনে হয় এ সংখ্যা ক্রমশ হ্রাসই পেতে থাকবে। যার জন্য অন্যতম প্রধান কারন আমার মনে হয়, বর্তমান আমাদের সমাজ-ব্যবস্থা, আর তথাকথিত আধুনিকতার নিজসত্তাকে বিলিনে নেমে পড়া। আর দিনশেষে যে গুটিকয়েকজন সব প্রতিকূলতা উপেক্ষা করে, আপনার বলা উক্ত লাইনগুলো মেনে চলবে এবং নিজ সত্তাকে আঁকড়ে ধরে রাখবে, আমিও বলবো তারাই সার্থক হবে এবং তাদের সবাই মনে রাখবে।

@riazud: তাই আমি বাহবা | Ecency