যখন রাতের আকাশে জোসনা মেলে!
যখন তারার হাট বসে আকাশ জুড়ে!!
তখন চাঁদের মৃদু আলোয়,
তোমার নামের স্বপ্ন কিনতে যাই!!
ভাবছি তোমায় ভাসাবো সুখের সাগরে
কিন্তু চাঁদের হাটে গিয়ে দেখি,
স্বপ্ন গুলো সব চুরি হয়ে গেছে!!
আর সে চোর আর কেউ নয়,
আমার তুমি!!!
রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকলাম
হঠাৎ মৃদু আলোয় চোখ ধাঁধালো!!
চেয়ে দেখলাম তুমি দাড়িয়ে
আর দু হাত ভর্তি আলোকময় স্বপ্ন!!
হাত দুটো আমার দিকে বাড়িয়ে বললে
স্বপ্নপুরী থেকে সব স্বপ্ন চুরি করে এনেছি
তোমার জন্য, গ্রহন করবে তুমি?
স্বপ্নের সাথে আমার হৃদয় উজার করা ভালোবাসা গ্রহন করবে তুমি?
আমি মৃদু হাসলাম
হাত বাড়িয়ে তোমার হাত ধরে
তোমার মাঝে মিশে গেলাম!!
আর মিষ্টি হেসে তোমার নাম দিলাম
স্বপ্নচোরা!!!!!
স্বপ্নচোরা
লেখাঃ_সাথী_____
Mohammad Amanullah