Wanderlust (ভ্রমণের নেশা): পৃথিবীকে দেখতে হবে।

Words
644
Reading
3 min
Listen
Play
6y

"বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী।" -রবীন্দ্রনাথ ঠাকুর।

ph217x.jpg

ভ্রমণের নেশা অদ্ভুত এক নেশা। সময় পেলেই ব্যাগ কাঁধে নিয়ে অজানার উদ্দেশ্যে বেড়িয়ে পড়ার আনন্দ অন্য কোনো কিছুতেই নেই। এক স্থান থেকে এক স্থানে, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানোর ফলে কত মানুষের সাথে পরিচয় হয়, কত জাতি, গোষ্ঠী, রীতি নীতির সাথে যে পরিচয় হয়, তার কোনো শেষ নেই। ভ্রমন ভালো লাগে, এমন মানুষও হয়তো দুনিয়াতে নেই।

মরোক্কর বিখ্যাত ইবনে বতুতাকে তো চিনেন। ভ্রমনের নেশায় যিনি ঘর থেকে বের হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়িয়েছিলেন। আজ থেকে প্রায় সাতশো বছর আগেই তিনি ৩০ বছরে ৪০ টি দেশে ভ্রমণ করেছিলেন। অবশেষে নিজ মাতৃভূমি মরোক্কতে ফিরে তিনি তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন বিখ্যাত ভ্রমণকাহিনী মূলক বই রিহলা। যা ১৪শ শতকের পূর্ব, মধ্য ও দক্ষিন এশিয়ার বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের অন্যতম দলিল হিসেবে বিবেচিত হয়।

এরপর আসে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার কথা। যিনি সমুদ্র পথ পাড়ি দিয়ে সর্বপ্রথম ইউরোপ থেকে ভারতে আসেন। এশিয়া ও ইউরোপকে যুক্ত করার পাশাপাশি তিনি আটলান্টিকের সাথে ভারত মহাসাগরের সংযুক্তি করে পশ্চিমা সংস্কৃতির সাথে প্রাচ্যের সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করেন।

ml07pk.jpg

আমাদের ইবনে বতুনা ও ভাস্কো দা গামার মতো এমন আরো হাজার হাজার পর্যটক আছেন, যারা ভ্রমণের নেশায়, নতুনকে জানার জন্য, পৃথিবীকে দেখার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়িয়েছেন। এম দেশের শিল্প সংস্কৃতির সাথে সর্বপ্রথম অন্য দেশের শিল্পসংস্কৃতির পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাদের ভ্রমণ পিপাসার জন্যই হয়তো আজকে আমরা এমন সভ্য ও সুন্দর একটি পৃথিবীতে বসবাস করতে পারছি।

আমার ছোট বেলা থেকে ভ্রমণের প্রতি আগ্রহ থাকলেও তেমন সুযোগ পাই নি। পারিবারিক বিধি নিষেধের পাশাপাশি বয়স বলেও তো একটা কথা আছে। কিন্তু ভার্সিটি জীবনে এসেই নিজেকে মুক্ত পাখি হিসেবে আবিষ্কার করলাম। যখনই হাতে সুযোগ পেয়েছি, কোথাও না কোথাও চলে গিয়েছি। আমার ইচ্ছে ছিল পুরো বাংলাদেশকে দেখার। দেশের প্রতিটা অঞ্চল, প্রতিটা জাতি, প্রতিটা সংস্কৃতিকে খুব কাছ থেকে পর্যটন করা।

শুরুর দিকে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগতো। একই দেশের বাসিন্দা হয়েও আমাদের রীতির ভেতর কত পার্থক্য
একেক এলাকার মানুষ আবার একেক ভাষায় কথা বলে। চট্টগ্রামের সাথে সিলেটের মিল নেই, আবার সিলেটের সাথে রংপুরের মিল নেই। সংস্কৃতির দিক দিয়েও সেইম। একেক জায়গার সংস্কৃতি একেক রকম। বিশেষ করে বান্দরবাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ির মানুষের সংস্কৃতি তো আমাদের সবার থেকেই আলাদা। একটা দেশের ভেতরই যখন এত এত বৈচিত্র, তাহলে পুরো পৃথিবীর কথা চিন্তা করেন। কী? অবাক লাগছে না?

te09cy.jpg

ভ্রমনের ফলে মানসিক যে তৃপ্তি আছে, সেইটা হয়তো লখে বুঝানো সম্ভন না। প্রথম পূর্ণিমার রাতে বান্দরবানের বগালেকের পাশে চাঁদের আলোয় বসে থাকা কিংবা সর্ব দক্ষিনের সেন্টমার্টিন্সের রূপালি সমুদ্রের তীরে বসে ডেকের পাশে বেঁধে রাখা স্পিডবোটগুলোর ঠুকঠুক আওয়াজের সাথে কিসের তুলনা দিব? কিংবা নির্জন কোনো নদীর পাশে বসে বন্ধুরা মিলে গান গাওয়া অথবা কয়েকশো বছরের প্রাচীন কোনো জমিদার বাড়ির ভেতরে খসে যাওয়া প্লাস্টারবিহীন দেয়ালে তার অতীত ইতিহাসকে খুঁজার চেষ্টা করার মাঝে যে অদম্য আনন্দ কাজ করে, সেইটা কখনোই লিখে প্রকাশ করা সম্ভব না। অবশ্য সম্ভব হতেও পারে। কিন্তু আমি তো কোনো ভালো লেখক না।

ভ্রমণের ক্ষেত্রে একেকজনের একেকরকম পরিবেশ পছন্দ। কারো কাছে সমুদ্র ভালো লাগে তো কারো কাছে পাহাড়। আবার কারো কাছে হিমশিতল পছন্দের হলেও কারো কাছে রুক্ষ মরুভূমিতে বেদুইনের মতো ঘুরে বেড়ানোতেই পৃথিবীর সব সুখ। তবে আমার পছন্দের কথা যদি বলা হয়, তবে আমি পাহাড়ের কথা বলব। পাহাড়ে ঘুরে বেড়ানোর চেয়ে বেশি তৃপ্তি আমি অন্য কোথাও পাই নি। বিশেষ করে বান্দরবান ও রাঙ্গামাটির বিশাল বিশাল সব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুই হাত মেলে চিৎকার দিয়ে পাখির মতো উড়ে যেতে তো কতবার যে ইচ্ছে হয়েছে, সে হিসেব নেই। তবে উড়তে না পারলেও ঠিকই দুই হাত পেলে চিৎকার দিতে পেরেছিলাম।

fascef.jpg

আমার ইচ্ছে ছিল পুরো পৃথিবীটা জানার। এখনোও ইচ্ছে আছে। এমাজনের জঙ্গলে গহীন অরণ্যে, কিংবা আন্দামান দ্বীপপুঞ্জের আদিবাসীদের সাথে একসাথে বসে নৈশভোজ। অথবা মাথায় পাগড়ি বেঁধে সাহারা মরুভূমির উত্তপ্ত বুকে আরব বেদুইনের সাথে মাইলের পর মাইন উদ্দেশ্যহীন ভাবে হেঁটে বেড়ানো... এ সবই স্বপ্ন। হয়তো কোনো একদিন স্বপ্নগুলো সত্যি হতেই পারে।

**করোনার কারণে লাস্ট ৩ মাস ধরে কোথাও যেতে পারি নি। কবে যেতে পারবো, তারও কোনো ঠিক নেই। তবে করোনাকালীন এই সময়ে বিডিকমিউনিটির কন্টেস্ট এর কারণে নিজের ভ্রমণের স্মৃতিগুলো নিয়ে কিছু একটা লেখার সুযোগ পেলাম। এজন্য সবাইকে ধন্যবাদ। **

Wanderlust (ভ্রমণের নেশা): পৃথিবীকে দেখতে হবে। | Ecency