একসময় সাহারা মরুভূমির বিশাল এলাকা জুড়ে ছিল নোনা জলের হ্রদ। নীল নদের পশ্চিমে প্রায় ৪২ হাজার বর্গমাইল জুড়ে ছিল এই হ্রদের ব্যাপ্তি। তথ্য উপাত্ত অনুযায়ী এই হ্রদের জন্ম হয়েছিল প্রায় আড়াই লাখ বছর আগে। যা প্রায় সাত হাজার বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল।
এখনো এই অঞ্চলের বালিতে বিভিন্ন প্রজাতির মাছের ফসিল পাওয়া যায়। কৃত্রিম উপগ্রহ থেকে এখনো এই লেকের জমে থাকা অবশিষ্ট নোনা জলের শুভ্র লবনের স্তূপ দেখা যায়। একসময় যা ছিল জীবনে পরিপূর্ণ, তা এখন বিরানভূমি ছাড়া আর কিছুই না। যতদূর চোখ যায়, উতপ্ত বালু আর বালু। বছরে ২০ সেমি বৃষ্টিও হয় না এখানে। যে কোনো জীবজন্তুর পক্ষে এখানে টিকে থাকাই মুশকিল।
মৃত এই লেকের উপর দিয়ে বয়ে চলা বাতাস খনিজ লবন সমৃদ্ধ সাহারার ধুলিকনা শূন্যে ভাসায়। এই ধুলিকনা প্রায় ৩ হাজার কিলোমটার পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মধ্য ও দক্ষিন আমেরিকায় পাড়ি জমায়। যেখানে পৃথিবীর সর্ব বৃহৎ রেইন ফরেস্ট এর অবস্থান। যাকে আমরা আমাজন হিসেবে চিনি। এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়। জঙ্গলের বৃক্ষের বেড়ে উঠার জন্য পানি ছাড়াও আরো অনেক উপাদানের প্রয়োজন হয়। খনিজ সমৃদ্ধ সাহারা ধুলিকনা বৃষ্টির সাথে আমাজনের জঙ্গলে পতিত হয়ে মাটির উর্বরতা তৈরি করে।
সাহারার ধুলিকনাগুলো এই বিশাল আমাজন জঙ্গলের বৃক্ষের খাবারের যোগান দিয়ে যাচ্ছে হাজার বছর ধরে। পৃথিবীর সবচেয়ে বড় বিচিত্র বাস্তুসংস্থান টিকিয়ে রাখতে সাহায্য করে যাচ্ছে প্রতিনিয়ত। এখানে প্রায় ১২০ লম্বা সাইজের গাছ আছে। আছে ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ। লাখ লাখ প্রজাতির কীত-পতঙ্গ, সরিসৃপ, পাখির বিচরন রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এই রেইন ফরেস্ট এ। প্রকৃতি নিজেই যেন আগলে রেখেছে তার সাম্রাজ্য।
বিজ্ঞানীদের তথ্য অনুসারে প্রতি বছর প্রায় ২ কোটি ৭০ লাখ টন ধুলিকনা আফ্রিকা থেকে আমাজনে পাড়ি জমায়। এ যেন এক মহাদেশের পক্ষ থেকে অন্য মহাদেশের জন্য এক অনন্য উপহার। আর এই আমাজনই পুরো পৃথিবীর অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।
আমরা সবাই জানি যে পুরো পৃথিবীর বাস্তুসংস্থান পরষ্পর পরষ্পরের প্রতি কোনো না কোনো ভাবে নির্ভরশীল এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো ধরনের প্রাকৃতিক পরিবর্তনের প্রভাব পড়তে পারে পুরো পৃথিবীর উপর। বদলে দিতে পারে মানুষ ও সব জীবজন্তুর জীবন ব্যাবস্থাকে। আসুন, প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দিই। অবাদে বন জঙ্গল ধ্বংস করা থেকে বিরত থাকি। বেশি বেশি করে গাছ লাগাই। আশেপাশের পরিবেশ সুন্দর রাখি।
All Pictures Collected From Pixabay