ভিক্ষা দেয়া বন্ধ করেন

rexofsea(43)
Published in
#help
Words
241
Reading
2 min
Listen
Play
9y

পুরান ঢাকা এলাকায় ঘুরাঘুরি করছিলাম,নয়াবাজার এলাকায় এসে ছবিতে দেখানো দোকানের সামনে,প্রথমে একটু দোটানায় পরে গেছিলাম যে এগুলা কিসের দোকান একটু কাছে যেতেই একটা গন্ধ নাকে লাগলো সেটা হলো এগুলা বিভিন্ন #কমিউনিটি সেন্টার/#বিয়ে_বাড়ী এরকম প্রোগ্রামের #উচ্ছিস্ট খাবার,খাবার গুলো কিন্তু মোটেও খাবার উপযুক্ত নয় কারন ওইগুলা থেকে অলরেডি #পচা গন্ধ আসতে শুরু করছে,তখন জিজ্ঞাসা করলাম এই খাবার কি হিসেবে বেচেন?
দোকানদার-প্লেট হিসাবে ভাই,
আমি-কত টাকা?
দোকানদার-ঠিক নাই,৫,১০,১৫,২০ যে যেরকম নেয়।
আমি এর কথা বললাম না ভাল/মন্দ।
কাজ শেষ করে এসে দাড়ালাম,দেখলাম এক বুড়া চাচা রাস্তায় ঠেলাগাড়িতে আমড়া,জাম্বুরা বিক্রি করে, সে এসে এক প্লেট নিল বুঝতে পারছে খাবার ভালনা তবুও খাচ্ছে কারন ১০টাকায় পেট ভরার মত আর কিছু সামনে নাই,আরেক রিক্সাওয়ালা আসল সেও নিলো,আসলে মানুষ এর প্রয়োজন মানুষ কে কোথায় নিয়ে যেতে পারে!!!!!যদি সবার ভেতরে নুন্যতম বিবেক বোধ থাকত তাহলে হয়তো এই লোক গুলাকে #পচা খাবার খেতে হতোনা,আমরা যদি বিবেক করে এই সমস্ত খেটে খাওয়া লোক গুলারে মজুরী দেই তাহলে অন্তত এদের পচা খাবার খেতে হবেনা😞কেন এই কথা বললাম?
আমরা রিক্সায় উঠার সময় দরদাম করি কিন্তু কখনো ভেবে দেখিনা ২০টাকা ভাড়ায় রিক্সায় উঠলাম ওই টুক জায়গা আমি রিক্সা চালিয়ে গেলে কত টাকার পানি&খাবার আমার লাগতো?
জাম্বুরা কিনতে গেলে ১০টাকার জাম্বুরা এত কম কেন?
অথচ তাদের সারাদিন রোদে পুড়ে কি পরিমান কায়িক পরিশ্রম হয় তা যদি ভাবেন তাহলে আর মনে এরকম প্রশ্ন আসবেনা।
অথচ একজন পেশাদার ভিক্ষুক এর ১ঘন্টার আয় অনায়াসে ১০০টাকা😡(যেটা আমরাই দেই)
মোটকথা-ভিক্ষা দেয়া বন্ধ করেন পরিশ্রমীকে সাহায্য করেন।
তবে সামান্য কিছু লোক আছে যাদের উপায় নাই তাই ভিক্ষা করে সেটা ৫%এর বেশী

ভিক্ষা দেয়া বন্ধ করেন | Ecency