This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

নিঃসঙ্গতা – আবুল হাসান

Words
66
Reading
1 min
Listen
Play
8y

নিঃসঙ্গতাআবুল হাসান

 অতটুকু চায়নি বালিকা !
অত শোভা, অত স্বাধীনতা !
চেয়েছিলো আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক !
অতটুকু চায়নি বালিকা !
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !
চেয়েছিলো আরো কিছু কম !
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী । 

নিঃসঙ্গতা – আবুল হাসান | Ecency