বাংলা কবিতায় ছন্দকে ৩ ভাগে ভাগ করা হয়ঃ
১. অক্ষরবৃত্ত ছন্দ (Mixed বা Composite Metre): অক্ষরবৃত্ত ছন্দকে যৌগিক, মিশ্রকলামাত্রিক, মিশ্রকলাবৃত্ত, পয়ার জাতীয়। সংকোচন প্রধান ও তানপ্রধান ছন্দ নামে ও অভিহিত করা হয়।
২. মাত্রাবৃত্ত ছন্দ (Moric Metre): মাত্রাবৃত্ত ছন্দকে কলামাত্রিক, কলাবৃত্ত, ধ্বনিপ্রধান ও ধ্বনিমাত্রিক ছন্দ ও বলা হয়।
৩. স্বরবৃত্ত ছন্দ (Sressed Metre বা Syllable Metre): এই ছন্দকে দলমাত্রিক, দলবৃত্ত, শ্বাসাঘাত প্রধান, স্বরাঘাত প্রধান, স্বরপ্রধান ছন্দ নামেও অভিহিত করা হয়। এছাড়াও স্বরবৃত্ত ছন্দকে ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ ও বলা হয়।
তবে বর্তমান সময়ে যারা কবিতা লিখেন , বেশিরভাগ কবিই ছন্দের নিয়ম মেনে কবিতা লিখেন না। এখন প্রায়ই তাঁরা মুক্ত ছন্দে কবিতা লিখে।