Sweets are sugar or molasses, or a mixture of milk or sugar mixed with different shaped ornaments. Sweet food is a very popular ingredient in Bengalis. Any occasion of the Bengali festival is not full without sweets. When the name of the sweets comes water of the tongue. In Bangladesh, there are countless nimi-sweet sweet-sell centers that have been manufactured in Bangladesh. Today, the type of sweep has gone to the stage of industry, from the beginning of the idiom to the Sandesh and the Black Sea. Different types of sweet tastes, even in the form of namesake are popular.
মিষ্টি হলো চিনি বা গুড়ের রসে ভেজানো ময়দার গোলা, কিংবা দুধ- চিনি মিশিয়ে তৈরি বিভিন্ন আকৃতির ছানার অথবা ময়দার টুকরো করা খাবার। বাঙালির খাওয়া-দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ। বাঙালির কোন উপলক্ষ-অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না। মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে। বাংলাদেশে মিষ্টিকে পণ্য করে গড়ে উঠেছে অগণিত নামী-দামী মিষ্টি-বিক্রয়কেন্দ্র। সেই আদিযুগের লাড্ডু থেকে শুরু করে সন্দেশ, কালোজাম পেরিয়ে আজ মিষ্টির প্রকারভেদ শিল্পের পর্যায়ে চলে গেছে। বিভিন্ন রকমের মিষ্টি স্বাদ, আকারে এমনকি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয়।