“এতো টেহা দিয়ে আমি কি হরবো? বাপ-মাক লিয়ে ইটু ভালো থাকতি পারলিই হয়”
Words
104
Reading
1 min
Listen
Play
8y
রিক্সাওয়ালা। খেঁটে খাওয়া একজন মানুষ। রিক্সা চালিয়ে যা রোজগার হয় তা দিয়ে বাবা-মায়ের সাথে খুব ভালোভাবেই দিন কেটে যায়। সকাল থেকে রাত পর্যন্ত রিক্সাবাবদ গ্যারেজে জমা দিতে হয় ১২০ টাকা। আর হাফ বেলা ৭০ টাকা করে জমা। ভবিষ্যত নিয়ে যেন এদের কোনো উৎকণ্ঠা নেই। প্রতিদিন পরিবারের মানুষদের সাথে দুবেলা দুমুঠো ভাতেই যেন এদের প্রশান্তি।
কথোপকথনের একপর্যায়ে বললাম, এই অল্প আয়ে তুমি কি সন্তুষ্ট? প্রত্যুত্তরে, এতো টেহা দিয়ে আমি হরবো? বাপ-মাক লিয়ে ইটু ভালো থাকতি পারলিই হয়। সত্যিই খুব অভিভূত হয়ে গেলাম, যারা কি’না অল্পতেই তুষ্ট। অথচ এই আমি বা আমাদের কেবল চাই-ই চাই . . . . এ চাওয়ার যেন শেষ আর নাই।
source