আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে আসলাম আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য কিভাবে খুব সুন্দর করে অংকন করা যায়, সেটা দেখাবো। আশা করি আপনারা খুব সহজেই আমার পোষ্টটা থেকে দৃশ্য অংকন করা শিখতে পারবেন। চলুন শুরু করি-
১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।কাটার
৫।বিভিন্ন কালার রঙ।
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে দুইটা তাল তাছের ধরটা অংকন করে নিলাম।
এরপর আমি তাল গাছের পাতাগুলো সব অংকন করলাম।
গাছ অংকন করা শেষ হলে আমি নদী এবং দূরের গ্রাম অংকন করলাম।
এরপর আমি নদীতে একটা নৌকা অংকন করলাম। তারপর বাকি অংশটুকু অংকন করলাম।
এরপর আমি কালার করা শুরু করলাম। প্রথমে আমি ধাপে ধাপে তাল গাছের পাতার কালার করলাম।
এরপর আমি দূরের গ্রামের কালার করলাম।তারপর আকাশের কালারটাও করে নিলাম।
এরপর আমি নদীর কালার করলাম। আমি হালকা ভাবে কালার করার চেষ্টটা করলাম।
এরপর আমি নৌকার এবং গাছের কালারটা করলাম।
এবার আমি নদীর পারের সবুজ অংশটুকু কালার করলাম।এরপর আমি নদীর পারের কিছু ঘাস তুলে দিলাম।
অংকন করা শেষ। আমি বাকি অংশটুকু কালার করলাম। এরপর আমি ১০বি পেন্সিল ব্যবহার করে ধাপে ধাপে সকল।দাগগুলো গাঢ় করে দিলাম।
এভাবে খুব সহজেই আমি নদীর তীরবর্তী এলাকার একটা সুন্দর দৃশ্য অংকন করলাম।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।
Cc:
@blacks