ইচ্ছা [Wishes ]

Words
364
Reading
2 min
Listen
Play
6y

আমার একটা টিয়া পাখি কেনার খুব ইচ্ছা হয়। কিন্তু টাকার জন্য কিন্তে পারি না। টাকা নেই এমন টা না। আসলে উটকো খরচ করার মতো টাকাটার বড্ড অভাব আমার।

তবে আমার যেদিন অনেক টাকা হবে, সেদিন আমি একটা টিয়া পাখি কেনবো। আসলে সময় কাটানোর জন্য কিছু একটা দরকার৷ বোবাদের মতো বসে থাকতে তো আর ভালো লাগে না।

আর আমার মানুষের সাথে কথা বলতে আর ভালো লাগে না। আমার যখন অনেক টাকা হবে, একটা সুইমিং পুল বানাবো, বাংলো বাড়ির ভেতরে। আমার জখন প্রচুর টাকা থাকবে, শহর থেকে অনেক দূরে গিয়ে থাকবো। তখন আমি আর চিন্তা করে রাত জাগবো না। আমার চোখের নিচের কালো দাগ গুলোর ট্রিটমেন্ট আমি করিয়ে নেবো। আমার টিয়া পাখিটার খাবারের অভাব হতে দেবো না, কারন আমার তো তখন অঢেল টাকা থাকবে। আমার যখন প্রচুর টাকা থাকবে ; মনের ইচ্ছে মতো সবাইকে বিলিয়ে দেবো।

rail2803725_1280.webp
Source

আমার প্রচুর টাকা হয়ে গেলে আমি আর সামান্য দুই একটি টাকার জন্যে ব্লগ লিখবো না। আমার জখন টাকার আর কনো অভাব থাকবে না, তখনও আমি ব্যাস্ত থাকবো৷ তবে এই ব্যাস্ততার মতো এতো কঠিন ভাবে না। আমার সব ইচ্ছাগুলো আমি পূরন করবো৷ আমি উত্তর থেকে দক্ষিনে উড়ে বেড়াবো। বিমান ভাড়ার চিন্তা তো আর আমার থাকবে না। আমার তো তখন অনেক টাকা থাকবে। আমার আশে পাশের একটা মানুষকেও আমি কষ্টে থাকতে দেবো না। মানুষের কষ্ট আমার ভালো লাগে না। তবে, আমি কখনোই চাইবো না এদের দান করতে৷ আমি এদেরকে টাকা ধার দেবো৷ এরা জেনো কাজ করে সাবলম্বি হতে পারে৷

একদিন সাইপ্রাস দেখতে যাবো। কাশ্মীর নাকি পৃথিবী স্বর্গ??!! তবে এতো নিকটের বস্তু দেখার ইচ্ছা তখন আমার থাকবে নাহ।আমি তখন উড়ে বেড়াবো দূর মহাকাশে। নেপচুন থেকে ইউরেনাস পরজোন্ত থাকবে আমার বিস্তৃতি। টাকার তো কনো অভাব নেই আমার তখন৷

fourleafclover3336774_1280.webp
Source

অনেকেই আসবে আমায় গা ঘেষাতে৷ সবে আমি তেল দেয়া পছন্দ করি না। আমার জখন ইচ্ছা হবে, আমি তখন ঘুমোতে যাবো। আমার,রাজ্য আমি আমার মতো করে সাজাবো। টাকার কাছে আমার সব হারানো পৃথিবীকে লাথি দিয়ে আমি চলে জাব নতুন কোথাও। কাওকে সাথে নেবো না। এই পৃথিবীর কাওকে আমি ভালবাসি না। আমার সউধু একটা টিয়া পাখি থাকবে। আমি তাকেই কথা শেখাবো৷ পাখিরা মানুষকে সপ্ন দেখাতে পারে না, তাই সপ্ন ভাংগার অধিকার তাদের নেই। সেজন্যেই আমার পাখি চাই, মানুষকে ভালোবাসার সাধ আমার জাগে না। আমি টাকা দিয়ে পাখির প্রেম কিনবো। টাকার বিনিময়ে মানুষের প্রেম তো অতীব সস্তা।

ইচ্ছা [Wishes ] | Ecency