সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে।
বুধবার ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্য মনোয়ারা বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।