খালেদার ৫ ও তারেকের ১০ বছরের কারাদন্ড

Words
122
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-8-2-18-4_jpg.jpg

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেযারম্যান তারেক রহমানে ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে আদালতে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর।

তারও আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন বেগম জিয়া।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া।

খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

টাঙ্গাইলটাইমস

খালেদার ৫ ও তারেকের ১০ বছরের কারাদন্ড | Ecency