টাঙ্গাইল জেলা বিএনপি'র মানববন্ধন কর্মসূচি পালন

Words
151
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-10-12-17-14_jpg.jpg

গুম, বিচারবহির্ভূত হত্যা এবং অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, মেহেদি আলীম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, যুবদল নেতা টিটন খান, মাসুদ তালুকদার, সৈয়দ শাতিল, জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, তাতী দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফসহ বিএনপি, যুবদল, ছাএদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, তাতী দল, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলটাইমস