বাসাইলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে এসএসসি পরীক্ষা!

Words
187
Reading
1 min
Listen
Play
9y

Exam-tangailtimes-5-2-18-5_jpg.jpg

টাঙ্গাইলের বাসাইলে একটি ভেন্যুর ৩টি কেন্দ্র এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তা হলো বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়। এদের মধ্যে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর হলটি বেশ ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভবনের ছাঁদ ধ্বসে পড়ে প্রাণহানীর আশংকা রয়েছে। ভবনের বিভিন্নস্থানে ইতোমধ্যেই ধ্বসে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ৩০ জন শিক্ষার্থী এ হলে পরীক্ষায় অংশ নিচ্ছেন। হলটি এখন শিক্ষার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নুর মোহাম্মদ, আল আমিন, শান্ত, আকাশ সূত্রধরসহ একাধিক শিক্ষার্থী বলেন, আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। লেখার ফাঁকে ফাঁকে উপরের দিকে চোখ যায়। এতে করে পরীক্ষার অনেক ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি শিক্ষকদের বলেছি।

অভিভাবকদের অভিযোগ, ভবনটি চরম ঝুঁকিপূর্ণ। ভবনের ছাঁদের বিভিন্নস্থানে ধ্বসে পড়েছে। যে কোন সময় ভবনটি ধ্বসে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পাড়ে। কর্তৃপক্ষকে ভবনটিতে পরীক্ষা না নেয়ার কথা জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। বিষয়টি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।

বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. নওশাদ আলী বলেন, রুম সংকট থাকায় এ হলে পরীক্ষা নেয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ছাঁদের যে পর্যন্ত ফাটল এবং ভাঙা রয়েছে, সে পর্যন্ত ব্যাঞ্চ সরিয়ে দেয়া হবে।

টাঙ্গাইলটাইমস

বাসাইলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে এসএসসি পরীক্ষা! | Ecency