স্ত্রীর ভূমিকায় ক্যাটরিনাকেই পছন্দ করেন সালমান খান

Words
145
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-19-1-18-12_jpg.jpg

গত ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া সালমান খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি এরই মধ্যে সাড়ে চারশ' কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। সালমানের দুর্দান্ত প্রত্যাবর্তেনর পাশাপাশি এই ফিল্মে জায়গা করে নিয়েছে ক্যাটরিনার দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সও।

সিনেমায় ক্যাটরিনার প্রশংসা করে সালমান খান বলেন, ছবিটিতে ক্যাটরিনা অসাধারণ অভিনয় করেছে। পর্দায় অ্যাকশন দৃশ্যে দারুণ সাবলীল ও। পরিশ্রমের ক্ষেত্রে কোনো খামতি রাখেনি। বিশেষত যে দৃশ্যগুলোতে ও আমার স্ত্রী এবং শিশুশিল্পীর মায়ের ভূমিকায় অভিনয় করেছে, একটুও বেমানান মনে হয়নি। দর্শক সেগুলো দারুণ উপভোগ করেছেন।

অ্যাকশনের দৃশ্যে সাবললী হওয়ার জন্য কতোটা পরিশ্রম করেছিলেন ক্যাটরিনা জানতে চাইলে সালমান বলেন, ক্যাটরিনা প্রতিদিন দুই-তিন ঘণ্টা অনুশীলন করত। ও ভালো করেই জানত, একটু ফাঁকি দিলেই অ্যাকশনের দৃশ্য ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে।

বজরঙ্গি ভাইজান আরও বলেছেন, টাইগার সিরিজের আরও একটি সিক্যুয়াল হতে পারে। তাতে আমার অভিনয় করতে কোনো আপত্তি নেই। তবে খেয়াল রাখতে হবে চিত্রনাট্য যেন ভালো হয়। দর্শকদের বিনোদনে যেন কোনো খামতি না থাকে।

টাঙ্গাইলটাইমস