মধুপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

Words
98
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-4-2-18-6_jpg.jpg

টাঙ্গাইলের মধুপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মধুপুর সার্বজনীন শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে। জানা যায়,শনিবার রাতে কে বা কারা শ্বশান ঘাটের তালা ভেঙ্গে মন্দিরের ভিতর প্রবেশ করে কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মধুপুর সার্বজনীন শ্বশান ঘাট কালি মন্দিরের সভাপতি শ্রী সুবল চন্দ্র সাহা জানান,তিনদিন আগে মরদেহ দাহ করার পর প্রতিমা বিসর্জন দিতে এসে দেখি শ্বশান ঘাটের দুইটি গেট ভেঙ্গে মন্দিরে ৩/৪টি প্রতিমা ভাংচুর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান,খবর পেয়েই ছুটে এসেছি,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলটাইমস

মধুপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা | Ecency