‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগরের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় টাঙ্গাইলের সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
টাঙ্গাইলটাইমস