টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকার ঘোষিত জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কমসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলপ্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বাংলাদেশ সরকার ৫ ফেব্রুয়ারি তারিখকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসাবে উদ্যাপন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণী হিসেবে ঘোষণা করেছে। ২০১৮ সন থেকে এই দিবসটি প্রতি বছর পালন করা হবে।
টাঙ্গাইলটাইমস