‘ওপারে চন্দ্রাবতী’তে পরীমণি

Words
201
Reading
1 min
Listen
Play
9y

saimon_pori-tangailtimes-3-2-18-5_jpg.jpg

বেশ কিছুদিন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও এবার জানা গেল ‘ওপারে চন্দ্রাবতী’ নামে নতুন এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন হালের আলোচিত নায়িকা পরীমনি। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রফিক শিকদার। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, গল্প, চিত্রনাট্যও তার।

গত বৃহস্পতিবার রাতে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। ছবিটিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করবেন পরীমনি। তার বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। তিনি কবির চরিত্রে অভিনয় করবেন। কিছুদিন আগে এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুজনের প্রেম কাহিনী নিয়েই ‘ওপারে চন্দ্রাবতী। কিন্তু একমাত্র বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নতুন বছর প্রথম সিনেমা হিসেবে ‘ওপারে চন্দ্রাবতী’-তে চুক্তিবদ্ধ হলাম। “ছবির কাহিনী ও চরিত্র আমার কাছে ভিন্ন ধরনের মনে হয়েছে। মাঝে অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয়ে নিজেকে ভাঙার জন্য এমন গল্প ও চরিত্র খুঁজছিলাম এতদিন। অবশেষে চন্দ্রাবতী চরিত্রটা ব্যাটে-বলে মিলে গেল। তাছাড়া আমি এটির নাম ভূমিকায় অভিনয় করছি, এখানেও আলাদা এক ধরনের আনন্দ আছে।

অভিনেতা সাইমন সাদিক বলেন, ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমাটির গল্পটি এক কথায় দারুণ। গল্প শুনেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। সব মিলিয়ে ছবিটি ভিন্ন ধরনের হবে বলে আশা করছি।”

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মিম ফিল্ম প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিটির আনুষ্ঠানিক মহরত হবে বলে জানালেন খোদ নির্মাতা রফিক শিকদার। মহরতের দিনই শ্যুটিংয়ের তারিখ জানানো হবে বলেও জানান তিনি।

টাঙ্গাইলটাইমস

‘ওপারে চন্দ্রাবতী’তে পরীমণি | Ecency