কৃষক শ্রমিক জনতালীগ করলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে ..বঙ্গবীর কাদের সিদ্দিকী

Words
145
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-8-1-18-4_jpg.jpg

কৃষক শ্রমিক জনতালীগ করে একজন শ্রমিকের ছেলে দলের প্রধান পদ পেয়ে ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে। কিন্তু ১শ বছর আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টির রাজনীতি করলেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেনা।

বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরের লোকেরা কোনদিনও এ সুযোগ পাবেনা। এ সুযোগ শুধু আ’লীগ বিনপির বংশধর তারাই পাবে আর আমার দল করলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ও কৃষকের ছেলে প্রেসিডেন্ট হতে পারবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৫ টায় মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষক শ্রমিক জনতালীগের এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা সভাপতি আ.খ.ম শহিদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতিক, আবুল হোসেন মল্লিক, হাবিবুন নবী সোহেল, উপজেলা সম্পাদক আঃ হামিদ, আঃ আজিজ, ছামান আলী,পৌর সভাপতি হারুন অর রশিদ, ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক শ্রমিক জনতালীগ করলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে ..বঙ্গবীর কা... | Ecency