বাসাইলে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

Words
136
Reading
1 min
Listen
Play
9y

drasar-tangailtimes-4-2-18-4_jpg.jpg

বাসাইলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে অপর একটি মেশিন ভেঙ্গে দিয়েছে ভ্রম্যমান আদালত।

জানাযায় ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিম পাড়ার ঝিনাই নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের অভিযোগে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না ও সহকারী কমিশনার (ভুমি) আশরাফুন নাহার যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় এবং অপর একটি মেশিন ভেঙ্গে ধ্বংস করে।

দীর্ঘদিন ধরে এই অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে স্থানীয় জনসাধারণের ক্ষতি করে আসছিলো। বারবার নিষেধ করার পরও এরা প্রশাসনে নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো।তারই প্রেক্ষিতে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব ড্রেজার পুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বলেন, আজকের মতোই আমাদের অভিযান নিয়মিত চলবে। বাসাইলকে ড্রেজার মুক্ত করতে স্থানীয় সকল মিডিয়া কর্মী, জনপ্রতিনিধিসহ সকলের সহয়োগীতা চাই।

টাঙ্গাইলটাইমস

বাসাইলে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত | Ecency