পরী মনি ও ইয়াস রোহানের ‘স্বপ্নজাল’

Words
121
Reading
1 min
Listen
Play
9y

maxresdefault_-tangailtimes-26-1-18-8_jpg.jpg

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম কথা দিয়েছিলেন দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ মুক্তি দেবেন ৯ ফেব্রুয়ারি। কিন্তু যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি গঠিত না হওয়ায় ওই তারিখে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরী মনি ও ইয়াস রোহান।

জানা গেছে, যৌথ প্রযোজনার নীতিমালায় পরিবর্তন আসায় নতুন প্রিভিউ কমিটি গঠনে দেরি হয়েছে। কিন্তু নতুন কমিটি ‘স্বপ্নজাল’ প্রিভিউয়ের কোন তারিখ দেয়নি। এরপরই সেন্সরের জন্য জমা পড়বে সিনেমাটি। যার কারণে মুক্তির তারিখ পেছাতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা।

‘স্বপ্নজাল’-এ আরো আছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়।

টাঙ্গাইলটাইমস