জমি নিয়ে বিরোধ, টাঙ্গাইলে ভাইয়ের হাতে ভাই খুন

Words
106
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-8-2-18-3_jpg.jpg

টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নের রাঙ্গচিরা গ্রামে ছোট ভাই খালেক ফকিরের ছুরির আঘাতে বড় ভাই ছানোয়ার হোসেন ফকির (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছানোয়ার ওই গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।

কাকুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে ওই বিরোধপুর্ণ জমিতে ছানোয়ার হোসেন যাওয়া পর ক্ষিপ্ত হয়ে বড় ভাই খালেক ফকির ছুরি দিয়ে বড় ভাইকে বুকের মধ্যে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান।

টাঙ্গাইলটাইমস

জমি নিয়ে বিরোধ, টাঙ্গাইলে ভাইয়ের হাতে ভাই খুন | Ecency