আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়.....-ড.আব্দুর রাজ্জাক

Words
149
Reading
1 min
Listen
Play
9y

Tangailtimes-20-1-18-1_jpg.jpg

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক এম.পি বলেছেন, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা দেশকে স্বাধীন করেছে। এ স্বাধীন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর।

তারা দেশের মঙ্গল চায় না। তিনি বিগত ২০১৩ সালের কথা উল্লেখ করে বলেন,তারা হরতাল,অবরোধ,জ্বালাও-পোড়াও করেছে। তারা দেশের উন্নয়ন চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন,ক্ষুধা,দারিদ্রমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। যখনই আওয়ামী লীগ আসে তখনই দেশের উন্নয়ন হয়। গতকাল শনিবার টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ পাঠ্যক্রমিক উৎসব উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ ও বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো.বজলুর রশিদ খান চুন্নুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি,সহসভাপতি বাপ্পু সিদ্দিকী,সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আ.গফুর মন্টু,মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের ৭০৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে বিজ্ঞান মেলা ২৭টি স্টল বসেছে।

আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়.....-ড.আব্দুর রাজ্জাক | Ecency