বিকালে আ‍‍’লীগের সম্পাদকমণ্ডলীর সভা

Words
125
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-6-2-18-1_jpg.jpg

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দুই দিন আগে দলের সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছে সরকারি দল আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার বিকাল তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য আছে। এই রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতারা নানা বক্তব্য দিচ্ছেন।

বিএনপি গত শনিবার জাতীয় নির্বাহী কমিটির সভা করেছে। সেখানে রায়ের দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা এসেছে। আওয়ামী লীগের অবস্থান কী হবে সেদিন এটা নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

টাঙ্গাইলটাইমস

বিকালে আ‍‍’লীগের সম্পাদকমণ্ডলীর সভা | Ecency