খালেদা জিয়া’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

Words
203
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-03-12-17-11_jpg.jpg

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান, খন্দকার রাসেদুল আলম, মেহেদি আলীম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, শফিকুর রহমান খান (শফিক), আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, জেলা যুবদল নেতা টিটন খান, ফরিদুল ইসলাম মিল্টন, সৈয়দ শাতিল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি সালেহ মোহাম্মদ শাফি ইথেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শাহীন তালুকদার, তাতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, আব্দুল হালিম, থানা বিএনপি সাধারণ সম্পাদক আসগর আলী, পৌর বিএনপি সভাপতি জাহাংগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দসহ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলটাইমস