রিকশা চালাচ্ছেন বলিউড বাদশা

Words
151
Reading
1 min
Listen
Play
9y

sahrukh-tangailtimes-4-2-18-8_jpg.jpg

বলিউড বাদশা রিকশা চালাচ্ছেন। সাদা শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট পরে রাস্তা রিকশা চালাতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। যার যাত্রি হয়েছেন বলিউডের দুই সুন্দরী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবিটিতে প্রথমবারের মতো চোখ বুলিয়ে অনেকেই মনে করেছেন ফটোশপের খেলা। একটু খোঁজ করতেই জানা গেল আসল খবর। কারণ শাহরুখ খান নিজেও শেয়ার করেছেন ছবিটি। এমনকি ক্যাটরিনাও স্থিরচিত্রটি শেয়ার করেন ইনস্টাগ্রামে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘মনে রাখার মতো একটা স্মৃতি মেয়েরা আমাকে রিকশায় ঘোরাতে বললো।’

শাহরুখ খান এখন আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ ছবির কাজ নিয়েই ব্যস্ত। এতে বামন চরিত্রে অভিনয় করেছেন কিংখান। এ বছরের প্রথম দিনে প্রকাশিত এর টিজার সবার মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

`জিরো’র গল্প তিনটি চরিত্রকে ঘিরে। যারা প্রত্যেকেই জীবনে কোনও না কোনও সমস্যার বেড়াজালে আটকে আছে। এতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়া চলচ্চিত্র তারকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। শাহরুখের বামন চরিত্রটি এই নায়িকারই ভক্ত। আর আনুশকা থাকছেন ব্যর্থ বিজ্ঞানী হিসেবে।

টাঙ্গাইলটাইমস

রিকশা চালাচ্ছেন বলিউড বাদশা | Ecency