হাঁটছি । কিন্তু রাস্তাটা অনেক অচেনা । রাস্তাটা আমার কথা বুজতে পারতেছে না । বারবার ভুল বুঝে চক্কর খাওয়াচ্ছে ।
আমি হাঁটা প্রেমিক । তাই তো রাস্তা আমার প্রেমিকা হবার কথা ! কিন্তু সে তো আমার কথা বিশ্বাস করে না । তাই বারবার হোঁচট খাওয়াচ্ছে ।
রাস্তা ছেড়ে ঘরে এলেই বুকের কোণে কেমন জানি ব্যথা করি । কিন্তু রাস্তাতো আমাকে মিথ্যে বানাচ্ছে ।
শূন্য পকেটে হাঁটি । কিন্তু রাস্তা মনে করে ঘরে মোর সোনার খনি ! তাই সে আমাকে অপরাধী বানাচ্ছে ।
ইদানীং রাস্তার করা অভিমানের জবাব দেই না । দিতে ইচ্ছে করে না । কি দেব ? জবাব সে তো সত্য বলে গ্রহণ করে না । আর আমি তো হাঁটা প্রেমিক । তার বুকে তো চলতেই হবো । তাই চুক থাকি -
রাস্তা আমাকে পথিক হিসেবে চিনে । যদি প্রেমিক বানাতো তাহলে এমন হতো না ।
রাগ বা অভিমান থেকে নয় - বাস্তবেই বলছি , যখন এই পথ ধরে একটা পাগল পথিক আর হাঁটবে না ,যখন সে খাটিয়ায় থাকবে তখন বুঝবে পথিক তোমার কে ছিল-