নতুন হোয়াটসআপ এর সুবিধা

Words
126
Reading
1 min
Listen
Play
9y

ভুল করে পাঠিয়েছেন বার্তা। এখন উপায়? চিন্তা নেই। হোয়াটসআপ অ্যাপ ভুল চ্যাট গ্রুপে বা ব্যক্তির কাছে বার্তা পাঠালে তা মুছে ফেলার ফিচার যোগ করছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসআপ।

টেক ক্রাঞ্চের খবরে জানা যায়, ফেসবুক অধীকৃত এ কোম্পানিটি তার ১০০ কোটিরও বেশি ব্যবহারকারির জন্য বার্তা মুছে ফেলার ফিচার যোগ করছে। বার্তা চালানোর সময়ই পাঠানো বার্তা মুছে ফেলা যাবে।

হোয়াটসআপ
বর্তমানে এ অ্যাপের ডিলিট ফিচারে শুধু অপরপক্ষ থেকে পাঠানো বার্তা মুছে ফেলার সুযোগ রয়েছে। ফলে ব্যবহারকারীর ভুল করে পাঠানো বার্তাও অপরজন পড়তে পারতো।

তবে নতুন সংস্করণে সবাই বার্তা মুছে ফেলার সুযোগ পাচ্ছে। বার্তাটি মুছে ফেলা হয়েছে কি না তা জানতে ব্যবহারকারী একটি নির্দেশনা বা নোটিফিকেশনও দেখবে। তবে এ সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারিকে হোয়াটসআপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে।

হোয়াটসআপ ব্যবহারকারীরা বলছেন, বেশ দেরিতেই এ গুরুত্বপূর্ণ ফিচারটি পাচ্ছেন তারা।

নতুন হোয়াটসআপ এর সুবিধা | Ecency