বাজারে কাঁচাআম উঠতে শুরু করেছে। এই মৌসুমি ফল দিয়ে তৈরি করুন মজার টকমিষ্টি পানীয়।
রেসিপি দিয়েছেন প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখার।
উপকরণ: কাঁচাআম, ভাজা জিরাগুঁড়া, পুদিনা পাতা, কাঁচামরিচ, হাজমলা, চিনি, লবণ ও পানি পরিমাণ মতো।
পদ্ধতি: কাঁচাআমের খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
তারপর মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।