যদি বলো ফিরে যাও অনামিকা
ঝরা পাতার দলে মিশে
আমি আসবো ফিরে আবারও
বসন্তের কোকিলের সুরে সুরে।
যদি বলো অপেক্ষার দিন অনেক দীর্ঘ
এসো না ফিরে এ শূণ্য বুকে
আমি আসবো ফিরে আবারও
ঐ আকাশের রঙিন ঘুড়ির বেশে।
যদি বলো এ হৃদয়ের চোরাবালিতে আটকে যাবে তোমার পা'দুখানি
আমি আসবো ফিরে আবারও
শত বছরের পুরোনো বটবৃক্ষের ঝুলন্ত লতা হয়ে
জড়িয়ে নেব তোমায় মনের মন্দিরে।।