অভিবাদন সবাইকে,
আশা করি সবাই ভাল আছেন,
আমি Hive bolg এ নতুন,তাই আমি নতুন হিসেবে আমার প্রথম পোষ্টটি নিজের পরিচয় দিয়ে শুরু করলাম।BDCommunity তে এটি আমার প্রথম পোষ্ট।আশা করি প্রথম হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবে।
আমি প্রনম সরকার । আমি দিনাজপুর জেলার একটি ছোট্র গ্রামে বসবাস করি। আমি সাধারনত একটি ছোট্র পরিবারে বসবাস করি।যেখানে আমি বাবা-মা,ছোট ভাই বোন মিলে বসবাস করি।আমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন তার মধ্যে আমি সবার বড়। বাংলাদেশের মধ্যে পরিবারের সবার বড় ছেলেটির দায়িত্ব থাকে অনেক ,যার মধ্যে আমিও পরি। আমার স্বপ্নগুলোকে বাস্তব করার লক্ষ্যে আজ আমার ছুটে চলা।তাই আজ আমি আমার নিজের প্রতিভা বিকাশের জন্য Hive Bolg এর মাধ্যমে BDCommunity তেএকটি সুযোগ করে নিতে চাচ্ছি ,জানি না আমি এখানে কতটা সফলতা অর্জন করবো । আশা করি Hive Bolg এর সবাই আমাকে উৎসাহ দিবে ,যাতে আমি এখানে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে পারি।
আমি আমার শিক্ষা জীবন শুরু করিছিলাম আমার নিজের জেলা এবং নিজের থানার মধ্যে।যেখানে আমার শৈশব এর সমস্ত স্মৃতি পরে আছে সেটি আমার বাল্য কালের রানীগজ্ঞ সরকারী প্রথমিক বিদ্যালয় ।যেখান থেকে আমার শিক্ষা জীবন এর শুরু হয়েছে এবং শেষ হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর।
আমি আমার শিক্ষা জীবন শেষ করে,বর্তমানে একটি ব্যক্তিগত ফার্মে কর্মরত আছি, বেশ ভালই আছি সবার দোয়ায়।
একটি কথা না বললেই নয়, যেটা হইছে Hive Blog এ আমি কিভাবে আসলাম। আমার এখানে আশার বা পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে আমার এক বন্ধুর জন্য @salimnil9। এই গরম এর ঋতুতে বিকেলে বসে ক্লান্তি দূর করার জন্য দুই বন্ধু বসে গল্প করতেছিলাম,এক পর্যায়ে সে আমাকেHive Blog সম্পর্কে বিস্তারিত বলে ।তার কাছ থেকে জানতে পারি যে ,এটি এমন একটি প্লাটফর্ম যেখানে একজন ব্যক্তি তার প্রতিভাকে তুলে ধরতে পারে বিশ্বের কাছে আর সেটা যদি হয় ঘরে বসেই। তাই এই করোনা কালীন আমি এই সুযোগটি ছাড়তে চাই না বলে আজ আমার Hive Blog আশা।আমি আমার বন্ধুকে বললাম এমন সুযোগতো বর্তমানে অনেক সামাজিক মাধ্যম রয়েছে ,তখনে সে আমাকে আরো একটি গুরুত্ব পূর্ন তথ্য দেয় সেটি হচ্ছে Hive Blog নিজের প্রতিভা প্রকাশের পাশাপাশি কিছু নিজের পকেট মানি আসে।
এখন আমার মেনে নিতে দ্বিধা নেই যে , এই সুযোগ গুলোর জন্য বেশি আকৃষ্ট হয়েছি।সত্যি কথা বলতে বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য সকলের আর্থিক ও মানষিক ভাবে ভেঙ্গে পরেছে আর আমি ও তাদের মধ্যে একজন।
আর এখানে আমি এটাই ভেবেছি যে আমি আমার পছন্দের কাজ গুলি করার পাশা পাশি আমার মানষিক ক্লান্তি দূর করতে পারবো। আর এই রমম একটা প্লাটফর্মে নিজেকে প্রকার করতে পারলে গর্বিত মনে করব।
এই দেখ এতকিছু বলে ফেললাম অথচ আমার নিজের পছন্দের কথা কিছুই বলা হলো না।আমার প্রিয় শখ গুলোর মধ্যে আমার ভালো লাগা। প্রিয় খেলা গুলোর মধ্যে আমার জীবনের সতেজতা অনুভব করি। খেলার ধুলোর মধ্যে আমি ব্যাট্মিন্টন খেলতে পছন্দ করি ।আমি প্রথমে আমার প্রিয় শখের মধ্যে খেলাকে বেচে নিয়ে কেনো তুলে ধরলাম -সেটি একটি গুরুত্ব পুর্ন বিষয় যা সবার মধ্যে কাজ করতে পারে।হ্যা খেলা ধূলো হচ্ছে একটি শারীরিক ব্যায়াম যা শরির স্বাস্থ্য ঠিক রাখে। আমার শখের মধ্যে ছবি অঙ্কন একটি আমার প্রিয় শখ,আরো যদি সেটি হয় কোন প্রতিযোগিতার।
অবসর সময়ে আমি কাছের লোকের সাথে আড্ডা দিতে ভালোবাসি।মন খারাপ থাকলে নিজেকে ভাল রাখার জন্য মাঝে মধ্যে বেশুরা গলায় গান ধরি,কারো ভাল লাগলে গাই না লাগলেও গাই।
একটা অনুরোধ সকেলের কাছে রইলো আমি নিজেকে খুব সুন্দর করে অন্যের সামনে তুলে ধরতে পারি না।
অনেক কথাই আপনাদের সবার সাথে hive blog এর মধ্যমে শেয়ার করলাম আশা করি আমার ভুল্ভ্রান্তি থাকলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আমি আমার বন্ধুর কাছে শুনেছিলাম যে BDCommunityতে বাংলাদেশীরা বেশি , তাই আমি একজন বাংলাদেশী হয়ে নিজেকে BDCommunity তে তুলে ধরলাম । আজ এই পর্যন্ত আশা করি আগামীতে আবারও নিজের পছন্দের কিছু আপনাদের সাথে শেয়ার করবো।
ধন্যবাদ সবাইকে